Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ২১:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ২১:০৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ২১:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ২১:০৮

    মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানা

    মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানার বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘সরকারি ঋণ বিল-২০২১’ নামের বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

    আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপেনর বিরোধীতা করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। তিনি বলেন, সরকার কি ঋণ করার জন্য আইন করতে পারে? সংবিধান কি সেই ক্ষমতা দিয়েছে? সরকারের দেউলিয়াত্ব প্রমাণ পায়, এমনকিছু নিয়ে আসা ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন। জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার সুযোগ রয়েছে, তাই বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হোক।

    স্পিকার অনুমতি দেওয়ার পর অর্থমন্ত্রী বিলটি উত্থাপন করেন। এরপর তা সংসদীয় কমিটিতে পাঠানো এবং কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। ১৯৮৮ সালের এ সংক্রান্ত আইন বাতিল করে নতুন করে প্রণয়নের জন্য বিলটি আনা হয়েছে।

    বিলে বলা আছে, কোনো ব্যক্তি নিজের বা অন্য কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্ব অর্জনের জন্য কোনো মিথ্য তথ্য দেন তবে তার সর্বোচ্চ ছয় মাসের জেল অথবা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা হবে। এখনকার আইনে জরিমানা সুনির্দিষ্ট করা ছিল না।

    সরকারি ঋণ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য অধিকতর আধুনিক প্রক্রিয়ায় ঋণ সংগ্রহ, টেকসই ঋণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং ঋণ কৌশলপত্র প্রস্তুত, ঋণের ঝুঁকি নিরূপণ ও সরকারের দায় হিসাবায়নের পথকে অধিকতর সম্প্রসারণ করার লক্ষ্যে খসড়া আইনটি আনা হয়েছে।

    বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অভিযোগ ছাড়া কোনো আদালত মিথ্য তথ্য সম্পর্কিত সংঘটিত অপরাধ আমলে নিতে পারবে না। কোনো সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের সার্টিফিকেটে মেয়ারপূর্তির পর আসল ও মুনাফা দিয়ে দেওয়ার পর এ বিষয়ে সরকারের আর কোনো দায় থাকবে না। সরকারি সিকিউরিটির ধারক কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে বা অবসায়ন হলে ওই প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত প্রশাসক সিকিউরিটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে বিধান রাখা হয়েছে।

    প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সরকারি সিকিউরিটি নিয়ম মেনে হস্তান্তর করার পর ওই ব্যক্তিকে সিকিউরিটির আসল বা সুদের বিষয়ে দায়ী করা যাবে না। সরকার বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে অর্থায়ন বা অন্য কোনো উদ্দেশ্যে সরকার কর্তৃক গৃহীত বা দেশি বা বিদেশি মুদ্রায় গৃহীত সুদ বা মুনাফা যুক্ত বা মুক্ত যে কোনো প্রকারের ঋণ ও বিনিয়োগ সংগ্রহ করতে পারবে। সাধারণ মানুষের কাছ থেকে সরকার যে ঋণ নেবে তা যথাযথ গ্যারান্টি এই বিলের মাধ্যমে থাকবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

    খসড়া আইনে সরকারি ঋণ অফিসগুলোর ভূমিকা ঠিক করে দেওয়া হয়েছে। শরিয়াভিত্তিক সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনা সংক্রান্ত বিধানাবলী প্রস্তাব করা হয়েছে। স্বাভাবিক ডিপোজিট ব্যবস্থার পাশাপাশি শরিয়াভিত্তিক ডিপোজিট ব্যবস্থা সুকুক এই আইনের অধীনে আনা হয়েছে। এটি আগে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার দিয়ে চালু করা হয়েছিল।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬