Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কর্ণফুলীর তীরে হচ্ছে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ২২:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ২২:৪২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    কর্ণফুলীর তীরে হচ্ছে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ২২:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ২২:৪২

    কর্ণফুলীর তীরে হচ্ছে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’

    আদালত পাড়ার পরিবেশ রক্ষা, নগরীর ওপর চাপ কমানো এবং জনগণ যেন এক জায়গাতেই সরকারী সব সেবা পায়, এ জন্য কর্ণফুলীর তীরবর্তী হামিদচরে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’ নামের প্রকল্পটির কাজ শুরুর তৎপরতা চলছে। স্থানীয় পর্যায়ের সকল সরকারী অফিস সরিয়ে নেয়া হবে সেখানে। দেশে এটিই হতে যাচ্ছে প্রথম সমন্বিত সরকারী অফিস কমপ্লেক্স। এ লক্ষ্যে চলতি মাসেই সমন্বিত মাল্টিস্টোরিড বিল্ডিংয়ের একটি নক্সা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে যাবে।

    পরীর পাহাড়সহ চট্টগ্রামের অন্য সরকারি অফিসগুলো অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ঐতিহ্যের ধারক এই পাহাড়টিকে রক্ষায় সরকারের অনুশাসনের আলোকে। ইতোমধ্যে পরীর পাহাড়কে সংরক্ষিত পুরাকীর্তি সম্পদ হিসেবে ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতœতত্ত্ব অধিদফতর। সে কারণে চট্টগ্রামে সরকারী অফিসগুলোকে সমন্বিতভাবে একস্থানে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে হামিদচরে। সেখানে সরবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসসহ ৪৪টি সরকারী অফিস। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীর পাহাড় রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। সরকারী বিভিন্ন স্থাপনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিবেশ রক্ষায়। এছাড়া, সমন্বিত সরকারী অফিস ভবন নির্মাণ হলে জনগণও সকল সেবা পাবে একই স্থানে। যার ফলে নথি নিয়ে কিংবা সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ চিঠিপত্র নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে না নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ জন্য নগরীর চান্দগাঁও-হামিদচর এলাকায় ৭৬ একর জায়গা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ও এ প্রকল্পের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী। সেপ্টেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আহমদ কায়কাউস হামিদচর পরিদর্শন করেন। তিনি বলেছিলেন, দ্রুতই প্রকল্পটির কাজ শুরু প্রক্রিয়া নেয়া হবে। এরপর গত ১৭ অক্টোবর জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক প্রকল্পটির বিস্তারিত তুলে ধরেন। সেদিন জেলা প্রশাসক জানান, চান্দগাঁও মৌজার কর্ণফুলী নদীসংলগ্ন মেরিন ড্রাইভ রোডে সমন্বিত সরকারী অফিস ভবনের নির্মাণ শুরু করেছেন সরকার। এই অফিস ভবন নির্মিত হলে একই ছাতার নিচে মিলবে সকল সরকারী সেবা বলছেন সংশ্লিষ্টরা।

    এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, কর্ণফুলী নদীর তীরে হামিদচরের ৭৬ একর জায়গায় নির্মিত হবে সমন্বিত সরকারী অফিস। নির্মাণকাজ শেষ হতে চার বছর সময় লাগবে। ভবিষ্যতে প্রয়োজনে আরও জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। সব মিলে ১১০ একর। চলতি মাসের শেষের দিকে নির্মিতব্য সমন্বিত মাল্টিস্টোরিড বিল্ডিংয়ের নক্সা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে যাবে। সেই বৈঠকে প্রকল্পের নক্সা ও ডিপিপিসহ আনুষঙ্গিক সব বিষয় আলোচনা ও চূড়ান্ত করা হবে। এই সমন্বিত অফিস নির্মাণ শেষ হলেই পরীর পাহাড় থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্য সকল সরকারী অফিস সেখানে স্থানান্তর করা হবে। এর ফলে জনগণও একই স্থানে সকল সেবা পাবে। ভোগান্তি কমবে। তিনি জানান, পরিকল্পিতভাবে গড়ে উঠবে ‘সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’। সেখানে চট্টগ্রামের আরও ৩৩টি জরাজীর্ণ সরকারী অফিসও হামিদচরে স্থানান্তর হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার্কিট হাউজও স্থানান্তর হবে নতুন এই ভূমিতে। পাশাপাশি সেখানে গড়ে উঠবে হাসপাতাল- ট্রেনিং একাডেমি, পরিবহন পুল, নার্সিং ইনস্টিটিউট, কনভেনশন সেন্টার এবং থাকছে আবাসন ব্যবস্থাও।

    পরীর পাহাড় রক্ষায় উচ্ছেদ অভিযান শীঘ্রই ॥ চট্টগ্রামের পরীর পাহাড়ে অবৈধ স্থাপনা থাকায় বিভিন্ন ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন প্রশাসন, যার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকিতে রয়েছে আদালত ভবন এলাকা। এছাড়া পাহাড় দখল করে আইনজীবীদের ভবন নির্মাণের ফলে পাহাড় ধসসহ পরিবেশের ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যে সব সরকারী সম্পত্তি বেদখল হয়ে আছে, সে সব উচ্ছেদ করা হবে জানিয়ে জেলা প্রশাসক জানান, চট্টগ্রামে যে সব সরকারী সম্পত্তি বেদখল হয়ে আছে, তা উচ্ছেদ করা হবে। সেগুলো তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬