Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিমানের ৫০ বছরপূর্তি উপলক্ষে লোগো উন্মোচন হবে আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ১৪:২৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিমানের ৫০ বছরপূর্তি উপলক্ষে লোগো উন্মোচন হবে আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ১৪:২৮

    বিমানের ৫০ বছরপূর্তি উপলক্ষে লোগো উন্মোচন হবে আজ

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সুবর্ণজয়ন্তী আগামী ৪ জানুয়ারি, ২০২২। দিবসটি উদযাপন সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

    মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আয়োজন করছে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার সন্ধ্যায় বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হবে। এ সময় বিমানের সুবর্ণজয়ন্তী উদযাপনকে সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হবে।

    বিমান সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৯৭২ সালের ৪ জানুয়ারি পথচলা শুরু করে। আগামী বছর ৪ জানুয়ারি ৫০ বছরে পদার্পণ করবে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এয়ারলাইনসটির পথচলা শুরু হয়। এ পথচলার ৫০টি বছর অতিবাহিত হতে চলেছে। এই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য মানুষের সান্নিধ্যে ও ভালোবাসায় সিক্ত হয়েছে বিমান। একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ২১টি উড়োজাহাজ রয়েছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিমানের নিজস্ব ১৬টি উড়োজাহাজে মুজিববর্ষের লোগো ছাপানো হয়েছে। উড়োজাহাজের অভ্যন্তরে ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট-এর প্রতিটি সিটের এলইডি মনিটরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তিন মিনিটের ভিডিও, লোগো ও ছবি (মনিটর অন করার পর বাধ্যতামূলক) আইএফইতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা মুজিববর্ষব্যাপী চলমান থাকবে। বিমানের প্রতিটি টিকিট ফোল্ডার, ক্যালেন্ডার, নোটবুক এবং ডায়েরিতে মুজিববর্ষের লোগো ছাপানো ও বিতরণ সম্পন্ন হয়েছে। যাত্রীদের মুজিববর্ষের লোগোসংবলিত কোটপিন উপহার দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রস্তুতকৃত পাঁচ হাজারটি বিশেষ বুকলেট সংগ্রহ করে তা যাত্রীদের মাঝে সরবরাহ করা হয়েছে।

    শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬