Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অনলাইনে শুরু হলো মাধ্যমিকে ভর্তির আবেদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ১৪:১৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে শুরু হলো মাধ্যমিকে ভর্তির আবেদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ১৪:১৫

    অনলাইনে শুরু হলো মাধ্যমিকে ভর্তির আবেদন

    ঢাকাসহ দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদনপত্র গ্রহণ করা হবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।

    মঙ্গলবার (১৬ নভেম্বর) মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারই প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন ও কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। তবে নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অংশ না নিয়ে উপজেলা কমিটির মাধ্যমে ভর্তির লটারি সম্পন্ন করতে পারবে।

    সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি হবে ১৯ ডিসেম্বর। রাজধানী ঢাকাসহ দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে https://gsa.teletalk.com.bd/ এই ঠিকানায় পাওয়া যাবে।

    ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

    এছাড়াও সারাদেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

    ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

    ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোও স্ব-স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করবে।

    শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব-স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া করা ছাড়া অন্য কোনও পরীক্ষা গ্রহণ করা যাবে না।

    অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়ম www.dshe.gov.bd-এর secondary circularorder9 www.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬