Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেবে বিআরটিসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৫:৪০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেবে বিআরটিসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৫:৪০

    শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেবে বিআরটিসি

    সরকার সারা দেশে শর্তসাপেক্ষে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আজ শুক্রবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসলো। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালুর বিষয়ে অংশীজনদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভা হয়। বিআরটিএ'র বনানী সদর কার্যালয়ে বসে এ সভা। সভায় সভাপতিত্ব করা সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া কত কমবে তা শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

    মন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তাই বিআরটিসি বা বিআরটিএ'র কোনো কর্মকর্তা কত শতাংশ ভাড়া কমবে সেই বিষয়ে কিছু জানাননি। আজ শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানালেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সারা দেশে বিআরটিসির বাসের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সেতুমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভ্রমণকালে ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন এই সুবিধা পাওয়া যাবে না। শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ ও যৌক্তিক কোনো দাবিতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন উল্লেখ করে তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন (ছাড়) পাবে।’

    সেতুমন্ত্রী বলেন, শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। তিনি জানান, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের ছাড় দেয়ার বিষয়টি আলোচনার জন্য শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা হবে। 

    এর আগে শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়া কার্যকরে সরকারকে ৫ দিনের সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাজধানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সড়ক সচিব দেখা করতে গেলে এ আল্টিমেটাম দেওয়া হয়।

    বিআরটিএ'র চেয়ারম্যানের কার্যালয় সূত্র জানায়, বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ভাড়া হবে পাঁচ টাকা। সাধারণ যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। সাধারণ যাত্রীদের জন্য কিলোমিটারে ভাড়া দুই টাকা ১৫ পয়সা। ছাত্রদের জন্য কিলোমিটারে ভাড়া হবে দেড় টাকা। সাধারণ যাত্রীর ভাড়া ৫০ টাকা হলে, বিআরটিসির বাস শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা। তবে শেষ পর্যন্ত কতটা কমবে- তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সড়ক পরিবহনমন্ত্রী। বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    এর আগে, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আগামী শনিবারের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে। বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি বিআরটিসির বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। শুধু সরকারি বাসে নয়, বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে সংশ্নিষ্টদের কাছে সহযোগিতা কামনা করবো। আগামী শনিবার বিআরটিএ'র সংশ্নিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখি।'

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬