Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৬:৪০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ১৬:৪০

    বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে

    গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হাটবাজারে শীতের সবজির আশানুরূপ দাম পেয়ে খুশি সবজিচাষিরা। এসব সবজির মধ্যে যেগুলো বিষমুক্ত উপায়ে চাষ করা হয়েছে সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি।

    উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এলাকাভেদে কোনো কোনো বাজারে কেজিতে দুই থেকে তিন টাকা কমবেশি হচ্ছে। বিগত বছরগুলোতে এই সময়ে সাধারণত শীতের সবজি উৎপাদন বেশি থাকায় বাজারমূল্য কম থাকত। কিন্তু এবার গ্রামের বাজারেও বেশ উচ্চমূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। এতে আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছেন কৃষক। সুন্দর আবহাওয়ায় এবার শীতের সবজির ভালো ফলন পেয়েছেন কৃষকরা। এর মধ্যে ৮২৩ হেক্টর জমিতে বিষমুক্ত উপায়ে সবজি চাষ করে বাড়তি মুনাফা পাচ্ছেন কৃষকরা। বাজারে বিষমুক্ত সবজির চাহিদা বেশি থাকায় অনেক কৃষক বিষ ছাড়াই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

    সাদুল্যাপুর বাজারের সবজি বিক্রেতা মুন্না সাহা জানান, তার ব্যবসায়িক জীবনে এক যুগের মধ্যে শীতকালে সবজির এত উচ্চমূল্য কখনো দেখেননি।

    গতকাল বৃহস্পতিবার সাদুল্যাপুর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ২৫ টাকায়, শিম ৩৫ থেকে ৪০, বরবটি ৪০, করলা ৪০, ফুলকপি ২৫, বাঁধাকপি ২০, টমেটো ১২০, গাজর ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলার কেজি ২০, শসা ৩০, পেঁপে ৩০ টাকা ও লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

    কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া জানান, সাদুল্যাপুর উপজেলায় এবার এক হাজার ৬৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির

    শীতের সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে বিষমুক্ত উপায়ে সবজি চাষ করা হয়েছে ৮২৩ হেক্টর জমিতে। এখান থেকে উৎপাদন হবে প্রায় ৪৭ হাজার মেট্রিক টন সবজি।

    স্থানীয় কয়েকজন চাষি জানান, আবহাওয়া ভালো থাকায় তারা আশানুরূপ ফলন পাচ্ছেন। আর বাজারে এবার শীতকালীন সবজির উচ্চমূল্য পেয়ে কৃষকরা আর্থিকভাবে বেশ উপকৃত হচ্ছেন। এমন বাজারমূল্য পেলে কৃষকরা আরও মনোযোগী হবেন কৃষিতে। তাতে বাড়বে সবজির উৎপাদন। তবে বাজারে বিষমুক্ত সবজির চাহিদাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। সচেতন ক্রেতারা বাজারে বিষমুক্ত সবজিই খোঁজেন।

    উপজেলার তীলকপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম জানান, সবজির বাজারমূল্য পেলে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন। এতে কৃষকরা আরও বেশি পরিমাণ জমিতে সবজি চাষে আগ্রহী হবেন। তবে আগামীতে বেশি পরিমাণ জমিতে বিষমুক্ত উপায়ে সবজি চাষ করা হবে। কারণ বাজারে বিক্রি করতে গেলে বিষমুক্ত সবজিই সবার আগে বিক্রি হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, কৃষকদের ক্ষেতের শীতকালীন সবজি কেবলমাত্র ফলন দেওয়া শুরু হয়েছে। সামনে আরও বেশি সবজি উৎপাদন হবে। কৃষকরা এখন যে হারে সবজির মূল্য পাচ্ছেন, সে অনুযায়ী পরবর্তী সময়ে এই হারে মূল্য পেলে আরও বেশি লাভবান হবেন। তবে এবার আগাম সবজির সবচেয়ে উচ্চমূল্য পাওয়ায় কৃষকরা বেশি লাভবান হচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে কৃষিক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসবে। এর সঙ্গে বিষমুক্ত সবজি চাষ আরও বাড়বে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬