Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টিকা না নিলে সেবা পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২৩:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২৩:৩৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    টিকা না নিলে সেবা পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২৩:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২৩:৩৭

    টিকা না নিলে সেবা পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনেকে করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে না। তাই ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ বা ‘টিকা না নিলে সেবা পাওয়া যাবে না’ ক্যাম্পেইন চালুর কথা ভাবছে সরকার।

    মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ রোধে জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দফতরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবছে সরকার।

    জাহিদ মালেক বলেন, ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ রোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৬০ বছরের বেশি বয়স্কদের টিকার বুস্টার ডোজ দিবো। এখন পর্যন্ত ৬ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪ কোটি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

    মন্ত্রী বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে কাঁপছে বিশ্ব। এ অবস্থায় আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে দুঃখের বিষয় তাদের ফোনও বন্ধ।

    তিনি বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন অবশ্যই মানতে হবে। কর্তৃপক্ষকে বলবো, বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।

    জাহিদ মালেক বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।

    তবে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে সক্ষমতা বেড়েছে সরকার সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

    প্রসঙ্গত, ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

    সর্বশেষ সংবাদ
    1. শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’
    2. মীর শাহে আলম এমপি’র বড় বাবা পরিবহণ ব্যবসায়ী মীর আব্দুল মোত্তালেব টুকুর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
    3. সরকার সকল ধর্মাবলম্বীদের পাশে রয়েছে ................. প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. পার্বতীপুর মডেল থানার ওসি'র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
    5. হরিপুর বুড়ি মন্ডপ শহীদ নগর গ্রামে বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত
    6. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক
    7. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    সর্বশেষ সংবাদ
    শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’

    শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’

    মীর শাহে আলম এমপি’র বড় বাবা পরিবহণ ব্যবসায়ী মীর আব্দুল মোত্তালেব টুকুর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

    মীর শাহে আলম এমপি’র বড় বাবা পরিবহণ ব্যবসায়ী মীর আব্দুল মোত্তালেব টুকুর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

    সরকার সকল ধর্মাবলম্বীদের পাশে রয়েছে
................. প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    সরকার সকল ধর্মাবলম্বীদের পাশে রয়েছে ................. প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    পার্বতীপুর মডেল থানার ওসি'র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    পার্বতীপুর মডেল থানার ওসি'র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    হরিপুর বুড়ি মন্ডপ শহীদ নগর গ্রামে বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত

    হরিপুর বুড়ি মন্ডপ শহীদ নগর গ্রামে বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬