Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ওমিক্রন: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ওমিক্রন: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৯

    ওমিক্রন: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা

    করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন এর চোখ রাঙানি থাকলেও বর্তমান অবস্থার মতোই চলবে শিক্ষা কার্যক্রম। সাপ্তাহিক ক্লাস নেয়ার দিন বাড়ানো যাবে না, একই সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা।

    মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, স্কুল ও কলেজের বিষয়ে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায়ই রাখতে বলেছি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্কুলে ক্লাস নেয়ার দিন বাড়াতে নিষেধ করেছি।

    আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনও তো ওমিক্রন দেশে আসেনি, ছড়ায়ওনি। এখনও তো জীবনযাত্রা যেভাবে আছে, চলবে। পরীক্ষাও চলবে। যেখানে সতর্ক হওয়া দরকার। সেখানে আমরা সতর্কতা অবলম্বন করব ও প্রস্তুতি নেয়ার জন্য বলে দিয়েছি।

    শিক্ষার্থীদের টিকা দেয়ার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, শিক্ষার্থীদের টিকা আমরা দিয়েছি। কিন্তু আমরা যে রকম আশা করেছিলাম। সেই পর্যায়ে আমরা যেতে পারিনি। ৭/৮ লাখ শিক্ষার্থীকে দেখা হয়েছে, আমরা আশা করেছিলাম আরও বেশি দেয়ার জন্য। আমরা চেষ্টা করছি যাতে এটা বাড়ানো যায়। আমরা তো রেজিস্ট্রেশন ছাড়াও শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করেছি।

    চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি নির্বাচন চলবে, তবে এটা যাতে স্বাস্থ্যবিধি মেনে হয়। সভা-সমাবেশ সীমিত করতে বলা হয়েছে। এখনও তো আমরা ভাল আছি, আমরা প্রস্তুতি নিচ্ছি।

    বিজয় দিবসকে সামনে রেখে সরকার বড় ধরণের সমাবেশ করবে, কিন্তু আপানারা সভা-সমাবেশ কমিয়ে আনার কথা বলছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনটা তো গত সাতদিনের বিষয়। এসব অনুষ্ঠানগুলো বহু আগে থেকে সিদ্ধান্ত নেয়া, বছরব্যাপী প্রস্তুতি নেয়া হয়েছে। এখন আমরা অনুরোধ করব, স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানগুলো করতে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬