Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রাজনৈতিক দল থেকে ছাত্র-ছাত্রীদের উসকানি দেওয়া হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১৫:১২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রাজনৈতিক দল থেকে ছাত্র-ছাত্রীদের উসকানি দেওয়া হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১৫:১২

    রাজনৈতিক দল থেকে ছাত্র-ছাত্রীদের উসকানি দেওয়া হচ্ছে

    স্কুলের পোশাক পরে এক রাজনৈতিক দলের মহিলা নেত্রী রাস্তায় দাঁড়িয়ে রামপুরা এলাকায় ছাত্রদের উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত রোড শোতে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দল থেকে ছাত্র-ছাত্রীদের উসকানি দেওয়া হচ্ছে। রাজনৈতিকভাবেও এ আন্দোলনকে উৎসাহিত করা হচ্ছে। এসবের প্রমাণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। 

    ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আন্দোলনটা সারা দেশে হচ্ছে না। বিশেষ একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ। শুধুমাত্র রামপুরা এলাকাতেই হচ্ছে। প্রধানমন্ত্রী আহ্বানে অনেকেই কিন্তু তাদের আন্দোলন স্থগিত করেছেন। তবে নিরাপদ সড়ক আন্দোলন যে কারণগুলোতে হচ্ছে সে কারণগুলো অযৌক্তিক নয়। এটা আমরা স্বীকার করছি। কিন্তু যখন আন্দোলন থেকে ছাত্র-ছাত্রীরা ফিরে যাচ্ছে, তখনই তাদেরকে রাজনৈতিকভাবে উসকানি দেওয়া হচ্ছে। তাদের মাঠে নামানো হচ্ছে। 

    তিনি বলেন, বিভিন্নভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরাও কাজ চালিয়ে যাচ্ছি। সড়ক পরিবহন আইন করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কে যাতে শৃঙ্খলা ফিরে আসে তার জন্য মহাসড়ক বিল সংসদে এরই মধ্যে পাস হয়েছে। বিশ্বব্যাংক আমাদের রোড সেফটি একটি প্রজেক্ট অর্থায়ন করছে। সুতরাং আমাদের তরফ থেকে চেষ্টার কোনো কমতি নেই। 

    বাসে অর্ধেক ভাড়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্ধেক ভাড়ার বিষয়টি সরকারের তরফ থেকে এবং বাস মালিকদের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। সেটা যাতে ভালোভাবে কার্যকর হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবহন মালিকেরা এরই মধ্যে ঢাকাতে অর্ধেক ভাড়া চালু করেছে। চট্টগ্রামেও তারা অর্ধেক ভাড়া চালুর চিন্তা ভাবনা করছেন।

    এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬