Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাবিতে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৬:০২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    জাবিতে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৬:০২

    জাবিতে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

    'আন্তর্জাতিক জন-ইতিহাস ইন্সটিটিউট', জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রত্মতত্ত্ব বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, 'একজন মুজিবের জন্ম হয়েছিল বলে একটা পতাকা, দেশ রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধু কে যত বেশি চেনা সম্ভব হবে, বিশ্লেষণ সম্ভব হবে ততই বাঙালি ভেতর থেকে মানুষ হবে। আমরা বাঙালি হয়ে বেশিদূর যেতে পারবো না, আমাদেরকে মানুষ হতে হবে।’

    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ’১২ শতক থেকে বাংলাদেশকে শাসন করে এসেছে বিদেশীরা। ৪৭ এর দেশভাগের পরও পশ্চিম পাকিস্তানিরা অত্যাচার, নির্যাতন করে আমাদের শাসন করেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

    তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বয়স তখন ৫৫ বছর, এই সময়ে আমরা স্বপ্ন দেখি কিভাবে আরো বড় কেরানী হওয়া যায়। এই বয়সে তিনি একটি দেশ স্বাধীন করার স্বপ্ন দেখলেন। কোনো সুসজ্জিত সেনাবাহিনী তখন ছিলো না। দেশের মজুর, মুটে কুলিদের নিয়ে তিনি একটা দেশ তৈরি করলেন। আমাদের সোনার বাংলাদেশ।’

    বর্তমান সরকার বঙ্গবন্ধুর সেই আদর্শকে লালন করে দেশ পরিচালনার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথ ধরেই হাঁটছেন বলেও মন্তব্য করেন তিনি।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধু একটি আদর্শকে লালনের মধ্য দিয়ে একটি জাতির পরিচয় এনে দিয়েছেন। একটি দেশ, একটি আত্মপরিচয় এনে দিয়েছেন। এজন্য বাঙালি আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে পারে।’

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক জন-ইতিহাস ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক মেসবাহ কামাল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক রেজাউল ইসলাম, ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার দাস প্রমুখ।

    আয়োজকেরা জানান, জার্মানি, সুইডেন, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদরা এই সম্মেলনে তাঁদের প্রবন্ধ পাঠ করবেন। সম্মেলনে অনলাইনে ও সরাসরি ১০২টি নিবন্ধ পাঠ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬