Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুশতারী শফী আর নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৬

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মুশতারী শফী আর নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৬

    মুশতারী শফী আর নেই

    একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফীর আর নেই।

    সোমবার বিকেল চারটায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ৮৩ বছর বয়সী বেগম মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

    চিকিৎসার জন্য গত ২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলে রাজধানীতে মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয় মুশতারী শফীকে। এরপর গত ১৪ ডিসেম্বর শারীরিক অবস্থার আবার অবনতি হলে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

    মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়। ১৯৭১ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ চলাকালে তার স্বামী মোহাম্মদ শফী এবং ছোট ভাই এহসানকে পাকিস্তানের সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করে। তার পরিবার একাত্তরে চট্টগ্রামে স্বাধীনবাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    এ ছাড়া বেগম মুশতারী শফী দীর্ঘসময় ধরে চট্টগ্রামসহ সারাদেশে প্রগতিশীল সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনে সক্রিয় ছিলেন। একযুগেরও বেশি সময় ধরে তিনি উদীচী চট্টগ্রামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার বেগম মুশতারী শফী দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য তাকে বাংলা অ্যাকাডেমি কর্তৃক ২০১৬ সালে ‘ফেলোশিপ’ প্রদান করা হয়।

    এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন সিইউজে।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬