Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুহুরি সেচ প্রকল্পে আরও ১১৬ কোটি টাকা দিচ্ছে এডিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ২০:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ২০:৩৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মুহুরি সেচ প্রকল্পে আরও ১১৬ কোটি টাকা দিচ্ছে এডিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ২০:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ২০:৩৬

    মুহুরি সেচ প্রকল্পে আরও ১১৬ কোটি টাকা দিচ্ছে এডিবি

    দেশের সেচ ব্যবস্থার উন্নয়নে চলমান প্রকল্পে বাড়তি ১ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বিনিময়হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা) এই অর্থের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা।

    এই অর্থে ব্যবস্থাপনায় উন্নতির মাধ্যমে মুহুরী সেচ প্রকল্পকে বড় ধরনের সেচ নেটওয়ার্কে রূপান্তরের সুযোগ তৈরি হবে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বৃহস্পতিবার ভার্চুয়ালি এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

    পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) চলমান ‘ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রকল্পে’ এ‌ অর্থ পাওয়া যাবে। ২০১৪ সালে নেয়া এ প্রকল্প ২০২২ সালের জুনে শেষ হবে। ৫৮০ কোটি ১৪ লাখ টাকার এ প্রকল্পে অতিরিক্ত অর্থায়নসহ এডিবি’র ঋণ সহায়তা দাঁড়াচ্ছে ৪৭৬ কোটি টাকা।

    ইআরডি বলছে, এই ঋণ সহায়তা দিয়ে ফেনীর সোনাগাজীতে অবস্থিত মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন ও প্রকল্প সুবিধাভোগীদের অংশগ্রহণের মাধ্যমে টেকসই সেচ উন্নয়ন, পরিচালন ও রক্ষণাবেক্ষণ করা হবে। প্রকল্পটিকে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে) এবং তিস্তা সেচ প্রকল্পের মতো বড় সেচ প্রকল্পে রূপ দেয়া হবে। এই প্রকল্পের আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ, বন্যা প্রতিরোধ করে বিদ্যমান পানিসম্পদের কার্যকর ব্যবহার করা হবে। সে সুবাদে প্রকল্পের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও উন্নত জীবনমান নিশ্চিত হবে।

    এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ‘এই অর্থ পানির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনায় টেকসই উন্নতি ও সেচের অবকাঠামো তৈরিতে সহায়ক হবে। এতে সেচের অবকাঠামো আধুনিক করার পাশাপামশ বিদ্যমান ডিজেল পাম্পগুলোকে বিদ্যুৎচালিত পাম্প দিয়ে প্রতিস্থাপন করা হবে।’

    মুহুরী সেচ প্রকল্পের মাধ্যমে ১৭ কিলোমিটার উপকূলীয় বাঁধ সংস্কার ও প্রায় ৪০০ কিলোমিটার খাল পানিপ্রবাহের উপযোগী করা হবে। এতে শুষ্ক মৌসুমে বাড়তি প্রায় ৬০ শতাংশ জমিতে সেচে সুবিধা হবে। সেচের আওতায় আসবে প্রায় ১৮ হাজার হেক্টর জমি। প্রকল্পে কমপক্ষে ২ শতাংশ নারীকে পাম্প অপারেটর, ৫ শতাংশ নারীকে পানি সরবরাহকারী ভেন্ডর এবং ৫ শতাংশ নারীকে নির্মাণ কাজে সম্পৃক্ত করা হবে।

    এডিবির সহজ শর্তের এ ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। এই ঋণ পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ (সুদ, আসল বা ঋণের কিস্তি দিতে হবে না) ২৫ বছরে পরিশোধ করতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬