Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৮৫ শতাংশ বকেয়া ঋণ পরিশোধ না করলেও খেলাপি করা যাবে না
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ৮৫ শতাংশ বকেয়া ঋণ পরিশোধ না করলেও খেলাপি করা যাবে না

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৪

    ৮৫ শতাংশ বকেয়া ঋণ পরিশোধ না করলেও খেলাপি করা যাবে না

    বকেয়া ঋণ পরিশোধে বিশেষ ছাড় পেলেন ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। গত এক বছরের বকেয়া কিস্তির ৮৫ শতাংশ পরিশোধ না করেও খেলাপি থেকে মুক্ত থাকতে পারবেন। অর্থাৎ বকেয়া কিস্তির মাত্র ১৫ শতাংশ পরিশোধ করলেই সারা বছরের ঋণ নিয়মিত হয়ে যাবে। এমনকি এ জন্য ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণেও ছাড় দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা পরিপালনে উৎসাহিত করতে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রেও ছাড় দেয়া হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণ নবায়ন করলে সাধারণ প্রভিশন দেড় শতাংশ হারে সংরক্ষণ করতে হবে, যা আগে ছিল ২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এমনই নির্দেশনা দিয়ে ব্যাংকের শীর্ষনির্বাহীদেরকে অবহিত করা হয়েছে।

    জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তহবিল জোগান দিতে প্রণোদনা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ব্যাংকের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুদহারের ওপর ভর্তুকি দেয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের সুদে ৫ শতাংশ এবং বড় উদ্যোক্তাদের সাড়ে চার শতাংশ সুদহারের ওপর ভর্তুকি দেয়। এ কর্মসূচির আওতায় গত বছর ১৫ হাজার কোটি টাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের এবং ৪০ হাজার কোটি টাকা বড় উদ্যোক্তাদের ঋণ দেয়া হয়। একই সাথে কোনো প্রকার কিস্তি পরিশোধ ছাড়াই ঋণ নবায়নের সুযোগ দেয়া হয়। বলা হয়, বকেয়া ঋণের কিস্তি পরিশোধ না করলেও তাকে খেলাপি করা যাবে না।

    প্রথমে গত বছরের জন্য দেয়া হয়। চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে কেন্দ্রীয় ব্যাংকের এ শিথিলতা কমিয়ে দেয়া হয়। বলা হয়, বকেয়া কিস্তির ৭৫ শতাংশ পরিশোধ না করলেও চলতি বছরের জন্য ঋণখেলাপির দুর্নাম থেকে মুক্ত থাকতে পারবেন।

    ব্যাংকাররা জানিয়েছেন, এ সুযোগ ৯০ ভাগ বড় ব্যবসায়ী নিলেও ছোট উদ্যোক্তারা অর্থ সঙ্কটে এ সুযোগ কাজে লাগাতে পারেনি। ছোট উদ্যোক্তাদের এ অপরাগতটার বিষয়টি গভর্নরের কাছে তুলে ধরেন ব্যাংকাররা। কেন্দ্রীয় ব্যাংক থেকে বিষয়টি আমলে নিয়ে গতকাল ছোট উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় দেয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে।

    গতকাল ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া কিস্তির ৮৫ শতাংশ পরিশোধ না করলেও ছোট উদ্যোক্তাদের ঋণখেলাপি করা যাবে না। অর্থাৎ বকেয়া কিস্তির মাত্র ১৫ শতাংশ পরিশোধ করলেই তাদের ঋণ খেলাপি মুক্ত থাকবে। শুধু ঋণ পরিশোধেই ছাড় দেয়া হয়নি, কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা পরিপালনে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে প্রভিশন সংরক্ষণের ওপরও ছাড় দেয়া হয়েছে। বলা হয়েছে, এ নির্দেশনা মেনে ঋণ নবায়ন করলে প্রভিশন সংরক্ষণ করতে হবে দুই শতাংশের পরিবর্তে দেড় শতাংশ। আর এর বিপরীতে অর্জিত সুদও ব্যাংকগুলোর আয় খাতে নিতে বাধা থাকবে না।

    প্রভিশন সংরক্ষণ করা হয় ব্যাংকগুলোর আয় খাত থেকে অর্থ এনে। যত বেশি প্রভিশন সংরক্ষণ করতে হবে, ব্যাংকগুলোর মুনাফা তত কমে যায়। অর্থাৎ বাড়তি প্রভিশন সংরক্ষণ করতে হলে ব্যাংকগুলোর আয় কমে যায়। যেমন- ১০০ কোটি টাকার মন্দ ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হয়। এতে ব্যাংকের আয় কমে যায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ১০০ কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করলে দেড় কোটি টাকা প্রভিশন সংরক্ষণ করতে হবে। এতে আপনা আপনিই ব্যাংকগুলোর আয় বেড়ে যাবে। আয় বাড়াতেই ব্যাংকগুলো এখন বেশি হারে ছোট উদ্যোক্তাদের বকেয়া ঋণ নবায়ন করবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬