Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডা. মুরাদের অস্ত্র জমা নিল পুলিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৯:৩৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ডা. মুরাদের অস্ত্র জমা নিল পুলিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ১৯:৩৮

    ডা. মুরাদের অস্ত্র জমা নিল পুলিশ

    বিতর্কিত মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান তাঁর লাইসেন্স থাকা দুটো আগ্নেয়াস্ত্র ধানমণ্ডি থানায় জমা দিয়েছেন। এ ছাড়া তাঁর ডাক্তার স্ত্রীও একটি অস্ত্র জমা দিয়েছেন। আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে একটি শটগান ও একটি পিস্তল ডা. মুরাদ হাসানের নামে। আরেকটি শটগান রয়েছে তাঁর স্ত্রীর নামে। অন্যদিকে মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় দায়ের করা জিডির তদন্তের জন্য আদালতে অনুমতির আবেদন করেছিল পুলিশ। গতকাল সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। 

    পুলিশ সূত্র জানায়, ডা. মুরাদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ এনে গত ৬ জানুয়ারি তাঁর স্ত্রী একটি জিডি করেন ধানমণ্ডি থানায়। হুমকি ও মারধরের অভিযোগ থাকায় তাঁদের কাছে থাকা লাইসেন্স করা অস্ত্রগুলো জমা চায় পুলিশ। পরে স্বামী-স্ত্রী দুজনই গত শনিবার ধানমণ্ডি থানায় তিনটি অস্ত্র জমা দেন বলে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী আজ রবিবার বিকেলে কালের কণ্ঠকে জানিয়েছেন।

    ইকরাম আলী জানান, ডা. মুরাদের স্ত্রী তাঁর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তাঁর নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডা. মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলা হয়। থানার নির্দেশনা অনুযায়ী তিনি শনিবার এসে দুটি অস্ত্র জমা দিয়ে যান। এ ছাড়া ডা. মুরাদের স্ত্রীকেও তাঁর লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার কথা বললে তিনিও শনিবার অস্ত্র জমা দিয়ে গেছেন। স্বামী-স্ত্রী দুজনে তিনটি অস্ত্র জমা দিয়েছেন।

    তিনি বলেন, 'যেহেতু জিডিতে নিরাপত্তাজনিত বিষয় উল্লেখ করা হয়েছে তাই আমরা অস্ত্রগুলো জমা নিয়েছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের অস্ত্রগুলো থানায় জমা থাকবে।'

    পুলিশ সূত্র জানায়, থানায় জিডি করার সময় তাঁর স্ত্রী মারধরের সপক্ষে কোনো মেডিক্যাল সার্টিফিকেট জমা দেননি। এসব কারণে জিডিটিকে ননকগনিজেবল হিসেবে ধরা হয়েছে। ননকগনিজেবল জিডি হওয়ায় সেটি তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়। আদালত অনুমতি দেওয়ার পর এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

    উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ডা. মুরাদ স্ত্রী-সন্তানদের গালাগাল করে মারধর করতে গেলে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান। অভিযোগ পেয়ে ধানমণ্ডি থানার পুলিশ তাঁদের বাসায় গেলে মুরাদ বাসা থেকে বের হয়ে যান। পরে ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী। 

    এর আগে বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশ্রাব্য কথা বলার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। এরপর তাঁকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বিতর্কের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি।

    ওই সময় সারা দেশে আলোচনায় থাকেন ডা. মুরাদ। তাঁর আলোচনার বিষয়ও থেমেও যাচ্ছিল। এরই মধ্যে গত ৬ জানুয়ারি তাঁর স্ত্রী থানায় জিডি করায় আবারও আলোচনায় এলেন ডা. মুরাদ হাসান।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬