Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে ২৫ রিক্রুটমেন্ট এজেন্সি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২ ২২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২ ২২:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে ২৫ রিক্রুটমেন্ট এজেন্সি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২ ২২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২ ২২:২৬

    মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে ২৫ রিক্রুটমেন্ট এজেন্সি

    বাংলাদেশের ২৫ টি রিক্রুটমেন্ট এজেন্সি এবং ২৫০ সাব এজেন্টকে দেয়া হয়েছে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের কাজ।

    গত ডিসেম্বরে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে মানব সম্পদ রফতানির যে চুক্তি হয়েছে তার প্রেক্ষিতেই এই এজেন্ট এবং সাব এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় সূত্র।

    মালয়েশিয়ার দৈনিক মালয়েশিয়াকিনি এক প্রতিবেদনে জানিয়েছে, মানবসম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশি শ্রমিক গ্রহণ, নিয়োগ এবং প্রত্যাবাসনের জন্য এই ধরনের পরিকল্পনা করছে।

    সংবাদপত্রটি জানায়, যে নথিটি তারা দেখেছেন, সেখানে ২৫ টি এজেন্সি এবং ২৫০ সাব এজেন্টকে বাংলাদেশে দায়িত্ব দেয়া হয়েছে। নথি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, শ্রমিক গ্রহনের প্রক্রিয়াগুলো ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যনেজমেন্ট সিস্টেম (এফডাব্লিউসিএমএস) এর অধীনে অনুষ্ঠিত হবে। যেটি পরিচালনা করে বিতর্কিত কোম্পানি বেসটিনেট এসডিএন বিএইচডি।

    নথিতে, `কোটা অটো এলোকেশন টু বিআরএ এন্ড এনগেজিং বিআরএ‘ শীর্ষক একটি অংশে বলা হয়েছে, বাংলাদেশ রিক্রুটেড এজেন্সির সহায়তায় এফডাব্লিউসিএমএস ২৫ টি এজেন্সিকে মানবসম্পদ নিয়োগের দায়িত্বটি দিবে এবং তার অধীনে ২৫০ সাব এজেন্সি থাকবে। এই নথিতে আরো বলা হয়েছে মালয়েশিয়ার নিয়োগকর্তারা বাংলাদেশের এজেন্সিগুলো থেকে সরাসরি শ্রমিক নিয়োগ দিতে পারবেন অথবা মালয়েশিয়াতেও এজেন্ট নিয়োগ দিতে পারবে।

    গত ১৯ ডিসেম্বর ২০২০ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের মধ্যে শ্রমিক নিয়োগ নিয়ে ৫ বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরের ১ তারিখে মালয়েশিয়ায় শ্রমিক রফতানি বন্ধ করা হয়। সেসময় দেশটিতে পাকাতান হারাপান সরকার ক্ষমতায় ছিলেন।

    তবে চুক্তি সর্ম্পকে মালয়েশিয়ান মন্ত্রী বা বাংলাদেশের মন্ত্রী কিছুই বিস্তারিত জানাননি। শ্রমিকের কত টাকা খরচ হবে বা নিয়োগকর্তাকে কত টাকা প্রদান করতে হবে, তার নিশ্চিত খরচের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আবারো এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো দুর্নীতির আশ্রয় নিবে এবং অভিবাসনে ইচ্ছুকরা তার শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

    গত ডিসেম্বরে চুক্তির আগের দিন পুত্রজায়ায় এক বৈঠকে বাংলাদেশি মন্ত্রী ইমরান তার উদ্বেগের কথা জানিয়েছিলেন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি‘র (বায়রা) অনুরোধের কথাও প্রকাশ করেছিলেন। যেখানে বায়রান ১ হাজার ৬০০ সদস্য এজেন্সিকে সমান সুযোগ দেয়ার কথা বলা হয়েছিল।

    এই ২৫ এজেন্ট নিয়োগ দেয়া এবং বেসটিনেটের তৎপরতায় আবারো সিন্ডিকেট হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা তেনেগানিতা। পূর্বেও এই সিন্ডিকেটের কারণে শ্রমিকদের খরচ বেড়েছিল এবং হয়রানির শিকার হয়েছিল বলে জানায় সংস্থাটি। এর আগে পাকাতান হারাপান সরকারের সময় ১০ রিক্রুটিং এজেন্সি নিয়ে সিন্ডিকেট তৈরির কারণে তৎকালীন চুক্তিটি স্থগিত করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬