Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে না ব্যাংক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ১৫:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ১৫:০৬

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে না ব্যাংক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ১৫:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ১৫:০৬

    মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে না ব্যাংক

    একক গ্রাহক বা গ্রুপকে কোনও ব্যাংক ফান্ডেড, নন-ফান্ডেড মিলে মোট মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে না। এতদিন ১৫ শতাংশ ফান্ডেডসহ ৩৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ ছিল। 

    রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, একটি ব্যাংক একক গ্রাহক বা গ্রুপকে মূলধনের ১০ শতাংশ ঋণ দিলে তা বড় ঋণ বা লার্জ লোন হিসেবে বিবেচিত হয়। এতদিন শুধু একক গ্রাহকের ঋণ সীমার বিষয়ে নির্দেশনা থাকলেও সব মিলিয়ে কী পরিমাণ বড় ঋণ দিতে পারবে তা সুনির্দিষ্ট করা ছিল না। এতে করে এক ব্যাংক একাধিক গ্রাহককে বড় ঋণ দিতে পারতো। তবে এখন থেকে মোট মূলধনের ৪০০ শতাংশের বেশি দিতে পারবে না।

    সার্কুলারে বলা হয়েছে, একক গ্রাহককে একটি ব্যাংক থেকে ফান্ডেড, নন-ফান্ডেড মিলিয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ ঋণ দিতে পারবে। তবে সাধারণভাবে কোনও অবস্থাতেই ফান্ডেড ঋণের পরিমাণ ১৫ শতাংশের বেশি হবে না। শুধু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২৫ শতাংশের পুরোটাই ফান্ডেড দেওয়া যাবে।

    একক গ্রাহকের ঋণ সীমা বিষয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ ২০১৪ সালে সার্কুলার জারি করে। নীতিমালায় কিছু পরির্তনসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে। আগের মতোই একটি ব্যাংকের খেলাপি ঋণের হারের সঙ্গে বড় ঋণের মোট সীমা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রেও কিছুটা কড়াকড়ি আনা হয়েছে। এতদিন খেলাপি ঋণের পাঁচটি ধাপ বিবেচনায় বড় ঋণ দেওয়ার সুযোগ ছিল। এখন ছয়টি ধাপ করা হয়েছে।

    নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনও ব্যাংকের খেলাপি ঋণের হার ৩ শতাংশ বা তার কম থাকলে ওই ব্যাংক মোট ঋণের ৫০ শতাংশ পর্যন্ত বড় ঋণ দিতে পারবে। আগে ৫ শতাংশ পর্যন্ত খেলাপি ঋণ থাকলে মোট ঋণের ৫৬ শতাংশ বড় ঋণ দিতে পারতো। এখন ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত খেলাপি ঋণের ব্যাংক মোট ঋণের ৪৬ শতাংশ বড় ঋণ দিতে পারবে।
    কোনও ব্যাংকের খেলাপি ঋণ ৫ থেকে ১০ শতাংশ হলে ওই ব্যাংক মোট ঋণের সর্বোচ্চ ৪২ শতাংশ বড় ঋণ দিতে পারবে। এতদিন এ ধরনের ক্ষেত্রে মোট ঋণের ৫২ শতাংশ পর্যন্ত বড় ঋণ দেওয়ার সুযোগ ছিল।

    এখন থেকে যে ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ থেকে ১৫ শতাংশ ওই ব্যাংক সব মিলিয়ে ৩৮ শতাংশ বড় ঋণ দিতে পারবে। আগে দিতে পারতো ৪৮ শতাংশ। ১৫ থেকে ২০ শতাংশ খেলাপি ঋণের ব্যাংক ৩৪ শতাংশ বড় ঋণ দিতে পারবে। এতোদিন এ রকম খেলাপি ঋণের একটি ব্যাংক মোট ঋণের ৪৪ শতাংশ পর্যন্ত বড় ঋণ দিতে পারতো। খেলাপি ঋণের হার ২০ শতাংশের বেশি হলে এখন থেকে সব মিলিয়ে ৩০ শতাংশ বড় ঋণ দেওয়া যাবে। এতদিন এ ক্ষেত্রে মোট ঋণের ৪০ শতাংশ পর্যন্ত দেওয়া যেতো।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬