Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী পলক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৫:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৫:১৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী পলক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৫:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৫:১৫

    বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী পলক

    তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে দেশ ডিজিটাল হয়েছে। মহামারি করোনায় স্কুল-কলেজ চলেছে। কুরবানীর হাটে গরু বিক্রি হয়েছে প্রযুক্তির সহায়তায়। বিগত ২২ মাসে লক্ষ লক্ষ রোগী টেলিমেডিসিনে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

    ৯৯৯-এর মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষকে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা দিয়েছে সরকার। করোনায় কর্মহীন পরিবারের মাঝে ৩৩৩-এর মাধ্যমে খাদ্য বিতরণ করা হয়েছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাক্সিন রেজিস্ট্রেশন করা হয়েছে প্রায় ৯ কোটি মানুষের। প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে।  

     

    আজ শনিবার (২২শে জানুয়ারি) বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত 'বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)' শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০২১-২২ অর্থবছরে নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রাপ্ত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল ও কৃষকদের গার্ডেন টিলার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।  

    প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে কৃষিসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বর্তমানে সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ কৃষিসমৃদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে কেউ না খেয়ে থাকে না। দেশের ১৬ কোটি মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন  জননেত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের শাসনামলে তেল-সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। বিএনপি-জামায়াত নেতাদের পায়ে ধরতে হয়েছে। এখন আর তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয় না।

    অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ৫টি বাইসাইকেল, ১০ জনকে ৬ হাজার করে ও ৩০ জনকে ২৪০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান এবং ৭ জন কৃষককে ৭টি গার্ডেন টিলার ৭০% ভুর্তুকিতে প্রদান করা হয়েছে।

    করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

    উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, উপজেলা আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি উপেন্দ্রনাথ সরদার, সাধারণ সম্পাদক সরেশ চন্দ্র উরাও প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬