Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাহাজ নির্মাণ শিল্পের ঋণ পরিশোধে বিশেষ ছাড়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২ ১৬:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২ ১৬:০৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জাহাজ নির্মাণ শিল্পের ঋণ পরিশোধে বিশেষ ছাড়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২ ১৬:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২ ১৬:০৪

    জাহাজ নির্মাণ শিল্পের ঋণ পরিশোধে বিশেষ ছাড়

    আগে থেকেই ধুঁকতে থাকা জাহাজ নির্মাণ শিল্পকে করোনা মহামারির প্রতিকূলতার হাত থেকে বাঁচাতে এ খাতের প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে বিশেষ ছাড় দিয়েছে সরকার। ফলে জাহাজ নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের বকেয়া ঋণের ৫ শতাংশ অর্থ পরিশোধ করে আরও দুই বছর মরেটরিয়াম সুবিধা (বিলম্বে পরিশোধ) নিতে পারবে।

    বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে ব্যাংকগুলোকে পাঠিয়েছে। ওই নির্দেশনায় বলা হয়, ২০১৮ সালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরামর্শে সহজ শর্তে জাহাজ নির্মাণ শিল্পের বকেয়া ঋণ পরিশোধে ১০ বছর সময় দেওয়া হয়। তাতে প্রথম তিন বছর মরেটরিয়াম সুবিধা দেওয়ার কথাও বলা হয়। এখন এই মরেটরিয়াম সুবিধা আগামী ২০২৩ সাল পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

    এর আগে ২০১৮ সালের এপ্রিলে জারি করা বাংলাদেশ ব্যাংকের অন্য এক নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিতভাবে জাহাজ নির্মাণ ও রপ্তানিতে নিয়োজিত শিপইয়ার্ডগুলোকে তারল্য সংকট মোকাবিলায় আবেদন প্রাপ্তিসাপেক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদত্ত সব ধরনের মূলধনী ঋণের সুদাসল ২০১৭ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক হিসাবায়ন করে কোনো ডাউনপেমেন্ট ছাড়াই তিন বছরের মরেটরিয়াম সময় মঞ্জুর করা হবে। পরবর্তী ১০ বছরে ত্রৈমাসিক কিস্তিতে ওই ঋণ পরিশোধের লক্ষ্যে পৃথক বস্নক অ্যাকাউন্ট সৃষ্টি করা যাবে। সংশ্লিষ্ট ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠান আগে যেসব ঋণ দিয়েছে, সেগুলোর সুদবাহী পুনঃতফশিলকৃত দায়গুলোও ওই সুবিধার আওতায় পরিশোধযোগ্য হিসেবে গণ্য করা যাবে।

    ওই বছরের ফেব্রম্নয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে প্রদেয় উচ্চ সুদের হার কমানো ও দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ দিয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্য রয়েছে সরকারের।

    একই সুবিধা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ঋণগ্রহীতাদের জন্যও প্রযোজ্য করে সার্কুলার দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

    বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে নতুন করে জাহাজ নির্মাণ শিল্পের ২০২১ সালের প্রদেয় অর্থের ৫ শতাংশ পরিশোধে ওই সুবিধা বহাল রাখার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে নির্ধারিত ১০ বছরের সময়সীমা আর পরিবর্তন করা হবে না বলেও জানানো হয়। ফলে কোনো জাহাজ নির্মাণ শিল্পের প্রতিষ্ঠান এই ১০ বছর সময়ের মধ্যে ৫ বছর মরেটরিয়াম সুবিধা নিয়ে বকেয়া ঋণ পরিশোধ করতে পারবে।

    যদিও করোনার কারণে ঋণ পরিশোধে গত বছর পর্যন্ত দেওয়া ছাড় চলতি বছর থেকে তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ২০২১ সালের বকেয়া ঋণের ১৫ শতাংশ পরিশোধের জন্য চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়।

    জানা গেছে, ২০০৯ সাল থেকে দেশে জাহাজ নির্মাণ শিল্প বিকাশ লাভ করে। এ সময় ওয়েস্টার্ন মেরিন, আনন্দ শিপইয়ার্ডসহ কয়েকটি প্রতিষ্ঠান অত্যাধুনিক জাহাজ নির্মাণ করে বিদেশে রপ্তানি করে। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আর্থিক সংকটের কারণে ২০১১-১২ সাল থেকে দেশের জাহাজ নির্মাণ শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। সে সময় কয়েকটি দেশ থেকে প্রাপ্ত জাহাজ নির্মাণ আদেশ বাতিল হয়ে যায়। এতে দেশীয় জাহাজ নির্মাণ শিল্প আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। সে সময় এ শিল্পের শীর্ষস্থানীয় অপর এক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড সিস্নপওয়েজ লিমিটেড খেলাপি হয়ে পড়ে। এ প্রতিষ্ঠানটিকে ঋণ দিয়ে ইসলামী ব্যাংককে বিপুল অঙ্কের অর্থ সঞ্চিতি হিসেবে রাখতে হয়েছে। এভাবে এ খাতে প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়ায় ব্যাংকে বকেয়া ঋণ জমা হতে থাকে।

    এই প্রেক্ষাপটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায় ও জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে ২০১৮ সালে এই সুবিধা দিতে ওই বছরের ৩ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), সোনালী ব্যাংক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশনা দিলে সার্কুলার জারি করে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬