Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৪:৪৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৪:৪৯

    গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী সারা দেশে বাস-মিনিবাসের স্ট্যান্ডে ও দৃশ্যমান জনসমাগম স্থলে গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানো ও ইলেকট্রনিক বিলবোর্ডে সে তালিকা প্রদর্শনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাস-মিনিবাসসহ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যেকর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আগামী এক মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।   

    এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দেকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী মো. আবু তালেব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

    সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ‘গণপরিবহনের আসন সংখ্যা ও ভাড়া নির্ধারণ’ সংক্রান্ত ৩৪ (৩) ধারায় বলা হয়েছে, ‘কোনো গণপরিবহন, সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত, যাত্রী পরিবহণ করিতে পারিবে না। ’ আর ৩৪ (৪) ধারায় বলা হয়েছে, ‘কোনো গণপরিবহনের মালিক, চালক, ব্যক্তি বা প্রতিষ্ঠান উপ-ধারা (২)-এর অধীন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করিতে পারিবে না। ’

    সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধিমালা প্রণযন না করে ভবিষ্যতে বাস-মিনিবাসসহ সব ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ নির্দেশনা চেয়ে গত ৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী মো. আবু তালেব। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মুসতাসীম তানজীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।  

    আইনজীবী আবু তালেব কালের কণ্ঠকে বলেন, ‘গত বছর ১ ডিসেম্বর বিবাদীদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। সে নোটিশে গণপরিবহনে বেআইনি, অযৌক্তিক ও অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, ভাড়া বাড়ানোর নামে সাধারণ যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু বিবাদীদের কাছ থেকে কোনো জবাব পাইনি। এমনকি দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। যে কারণে পরে জনস্বার্থে রিট আবেদনটি করেছি। ’

    এ আইনজীবী বলেন, ‘সরকার সংশ্লিষ্ট আইনের বিধিমালা না করেই গণপরিবহনের ভাড়া বাড়াচ্ছে। এর ফায়দা লুটছে গণপরিবহন মালিক, চালক এবং পরিবহনের স্টাফরা। অন্যদিকে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। ভাড়া আদায়ের নির্ধারিত হার থাকলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি গণপরিবহন শ্রমিকদের নির্যাতনের শিকার হচ্ছেন যাত্রীরা। এ নৈরাজ্য এবং জুলুম থেকে নিষ্কৃতি দরকার। ’

    সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারা অনুযায়ী আইনটির বিধিমালা প্রনয়ণ না করতে পারার ব্যর্থতা, একই আইনের ৩৪ (৩) ধারার বিধান অনুযায়ী গণপরিবহনের ভাড়ার তালিকা প্রকাশ্য ও দৃশ্যমান স্থানে না টাঙিয়ে ভাড়া আদায় নিয়ন্ত্রণ করতে না পারা এবং ৩৪ (৪) ধারার বিধান অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।   

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সহকারী সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, পরিচালককে (প্রকৌশল) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬