Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কেনিয়াকে ওবামা বলেছেন ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১৩:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১৩:৩৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    কেনিয়াকে ওবামা বলেছেন ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১৩:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১৩:৩৩

    কেনিয়াকে ওবামা বলেছেন ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ’

    জাতিসংঘ বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছে। ২৬টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। এটা চেহারা দেখে দেয়নি বা আওয়ামী লীগের কর্মীরাও দেয়নি যে তেল মারার জন্য দিবে। ৫০ বছরে আমরা ছাড়া অন্যরাও ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কোনো স্বীকৃতি আনতে পারেনি। আনার মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়ে এসেছিল বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

    তিনি বলেন, উন্নতির জন্য বারাক ওবামা তার দাদার দেশ কেনিয়ার রাষ্ট্রপ্রধানকে বলেছেন- ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ।

    মন্ত্রী আরো বলেন, জাতিসংঘ বাংলাদেশকে পৃথিবীর রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছে। ২৬টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। এটা চেহারা দেখে দেয়নি বা আওয়ামী লীগের কর্মীরাও দেয়নি যে তেল মারার জন্য দিবে। ৫০ বছরে আমরা ছাড়া অন্যরাও ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কোনো স্বীকৃতি আনতে পারেনি। আনার মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়ে এসেছিল।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট’ ও ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটি করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে আহ্বায়ক করে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে দেশব্যাপী গ্রহণ করে নানা উদ্যোগ। ‘সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট’ ও ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা’ সেই উদ্যোগের অংশ।

    তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও তথ্য প্রযুক্তি বিভাগের নির্বাহী পরিচালক ড. আবদুল মান্নান, এটুআই প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।

    সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরো সহজভাবে ও দ্রুত তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    যেসব বিষয়ের ওপর কুইজের প্রশ্ন হবে- ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র, উনসত্তরের অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু জীবন আদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, দীর্ঘ মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার পথে অভিযাত্রা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর হত্যার বিচার, আদেশ বিনির্মাণ, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের অর্জন, রূপকল্প ২০৪১, স্বাধীনতার শতবর্ষ ২০৭১, ডেল্টা প্লান ২১০০, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশের অর্জন, ই-সেবা ইত্যাদি।

    কুইজে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রতিযোগিতার সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো ২৬ মিনিট। তিনটি গ্রুপে এই কুইজ হবে। তার মধ্যে ক-গ্রুপ ১ মার্চ, খ-গ্রুপ ২ মার্চ এবং গ-গ্রুপ ৩ মার্চ।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬