Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মেট্রো রেলের সব বগি এখন ঢাকায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২ ১৬:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মেট্রো রেলের সব বগি এখন ঢাকায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২ ১৬:৩৩

    মেট্রো রেলের সব বগি এখন ঢাকায়

    মেট্রো রেলের ৬ নম্বর লাইনে যুক্ত হলো আরো দুটি ট্রেনসেট। গতকাল বুধবার মেট্রো রেলের ৯ নম্বর ট্রেনসেটটি দিয়াবাড়ী ডিপোতে এসে পৌঁছায়। আর ১০ নম্বর ট্রেনসেটটি তুরাগ নদের তীরে নবনির্মিত জেটিতে রাখা আছে। সেখান থেকে এই ট্রেনসেটটি আজ ডিপোতে নেওয়া হবে।

    এর ফলে প্রথম ধাপে চলাচল করার সব ট্রেনসেট দিয়াবাড়ীতে পৌঁছাচ্ছে।

    মেট্রো রেলের প্রকল্প ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় তুরাগ নদীর তীরের জেটিতে এসে ট্রেনসেটগুলো পৌঁছে। আজ (বুধবার) প্রথম ট্রেনসেট (৯ নম্বর) ডিপোতে আনা হয়েছে। কাল বাকি সেটটি আনা হবে। ’

    আরিফুর রহমান বলেন, জাপানের কোবে বন্দর থেকে গত ১ ডিসেম্বর ট্রেনসেটগুলো মোংলার উদ্দেশে রওনা হয়। ৩১ ডিসেম্বর মোংলা বন্দরে এসে পৌঁছে। সব প্রক্রিয়া শেষ করে ১৯ জানুয়ারি মোংলা বন্দর থেকে ট্রেনগুলো দিয়াবাড়ীর উদ্দেশে রওনা দেয়। ২৫ জানুয়ারি তুরাগ নদীতে নবনির্মিত জেটিতে এসে পৌঁছে।  

    মেট্রো রেল সূত্র জানায়, দেশের প্রথম নগর ট্রেনে ২৪ সেট ট্রেন চলাচল করবে। তবে প্রাথমিকভাবে ১০ সেট ট্রেন দিয়ে আগামী ১৬ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ী ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার পথে মেট্রো রেলের চলাচল শুরু হবে।

    এর আগে মেট্রো রেলের বহরে যুক্ত হতে দেশে পৌঁছে শান্টিং লোকোমোটিভ (ইঞ্জিন)। গত শনিবার ইতালি থেকে চট্টগ্রাম বন্দরে দুটি লোকোমোটিভ এসে পৌঁছে। লোকোমোটিভ দুটির একটি ব্যাটারিচালিত, আরেকটি ডিজেলচালিত। এই ইঞ্জিনগুলো ইতালিতে তৈরি করা হয়েছে।

    এদিকে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে মেট্রো রেলের উড়ালপথের নির্মাণকাজ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দীর্ঘ পথে আজ বসতে যাচ্ছে শেষ গার্ডার। এর ফলে মেট্রো রেলের পুরো পথ এক রেখায় যুক্ত হবে।

    মেট্রো রেলের এই পথে মোট ১৬টি স্টেশন থাকলেও প্রাথমিকভাবে আগামী ডিসেম্বর থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনে মেট্রো রেলের চলাচল সীমাবদ্ধ থাকছে। উত্তরা থেকে মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় গত বছরের ২৯ আগস্ট। তখন ছয়টি কোচ নিয়ে দিয়াবাড়ী থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত চলে। দুই ধাপে মিরপুর ১০ পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়। আর সর্বশেষ গত ১২ ডিসেম্বর আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬