Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, উদযাপিত হবে দেশে-বিদেশে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৪:৩৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, উদযাপিত হবে দেশে-বিদেশে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৪:৩৬

    বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, উদযাপিত হবে দেশে-বিদেশে

    ২০২২ সালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ লক্ষ্যে এসব দেশের সঙ্গে যৌথভাবে নানা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ঢাকার বিভিন্ন দূতাবাস ও বিদেশের বাংলাদেশ মিশনগুলোও এরই মধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

    সূত্র জানায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে বেশির ভাগ দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তারপর কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতে থাকে। বিশেষ করে ১৯৭৫ সালেও বেশ কিছু প্রভাবশালী দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়।

    ১৯৭২ সালে বাংলাদেশের সঙ্গে পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, পোল্যান্ড, বুলগেরিয়া, নেপাল, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর সুইজারল্যান্ড, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সোভিয়েত ইউনিয়ন, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এর মধ্যে অধিকাংশ দেশই কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার বিভিন্ন দূতাবাস ডিজিটাল পদ্ধতিতে কর্মসূচি পালনেরও উদ্যোগ নিয়েছে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অনেক দূতাবাস বিশেষ লোগোও তৈরি করেছে।

    বাংলাদেশের সঙ্গে রাশিয়ার এ বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

    বাংলাদেশ ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। দেশটির দূতাবাস দুই দেশের সম্পর্কের নানা দিক তুলে ধরে ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে।

    ঢাকার সুইডিশ রাষ্ট্রদূত আলেক্স বার্গ ভন লিন্ডে বলেছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবে ঢাকার সুইডিশ দূতাবাস। দুই দেশের মধ্যে আগামী দিনে আরো সহযোগিতা বৃদ্ধিরও প্রত্যাশা করেছেন তিনি।

    বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে ঢাকা ও টোকিওতে নানা কর্মসূচি পালিত হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বইও প্রকাশ করবে।

    বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে এ বছর। এ উপলক্ষে ঢাকার থাই দূতাবাস বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার থাই দূতাবাস জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলা ও থাই ভাষায় ৫০টি নিবন্ধ প্রকাশ করবে।

    এদিকে গত বছর বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্বের ১৮টি দেশে বাংলাদেশ-ভারত একযোগে মৈত্রী দিবস পালন করেছে। ঢাকায় আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে চাই। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে।

    এসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬