Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:৫৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:৫৩

    অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় একসঙ্গে দুটি ব্যাচে আট সাবজেক্টে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

    এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা অনেকেই অনেক কিছু জানি। কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে সেই জানাটা অনেকটা গোছানো আকারে রূপ নেয়। এ কারণে এটি আমার আগ্রহের জায়গা। আজকে অনলাইনে শিক্ষাকার্যক্রম, এটা শুধু অতিমারির সময়েই করতে হবে তা নয়। আমরা একটি স্বাভাবিক পরিবেশে ফিরে গেলেও অনলাইন কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ আগামী দিনগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী থাকবে যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবে। তারা হয়তো সশরীরে ক্লাসরুমে আসতে পারবে না। এ কারণে আমাদের ব্লান্ডেড এডুকেশনে থাকতে হবে। তাই ব্লান্ডেড এডুকেশনের জাতীয় নীতিমালা আমরা তৈরি করছি।

    তিনি বলেন, ইউজিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যরাও যুক্ত আছেন। এ কারণেই সব সংকটের মধ্যেও অনেক সম্ভাবনার দার উন্মুক্ত হয়। এই অতিমারীর সময় আসলে তাই হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই সংকটকালেও দেশব্যাপী যে কর্মযজ্ঞ পরিচালনা করছে সেটি উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করব, দেশব্যাপী এই উদ্যোগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণেও কাজে লাগবে।

    সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘শিক্ষকরাই আমাদের অনুপ্রেরণার আসল জায়গা। এ কারণে আমরা উদ্যোগ নিতে চাই দ্রুত আইসিটি এবং প্যাডাগোজি প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দিতে। যাতে দেশের প্রায় সকল শিক্ষককে আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি। সারাদেশে ১২২টি কেন্দ্র আমরা তৈরি করতে চাই। এর মাধ্যমে আশা করি, একটি পরিবর্তন নিশ্চিত হবে। অনেক সীমাবদ্ধতা থাকে সেটি মোকাবেলা করে আমরা যতটুকু চেষ্টা করছি, সেটির সর্বোচ্চ ব্যবহার যদি আপনারা নিশ্চিত করতে পারেন- তাহলে আমরা প্রতিবন্ধকতাগুলো জয় করতে পারব। এর মধ্য দিয়ে আমূল পরিবর্তন আগামী অল্প সময়ের মধ্যে না দেখতে পেলেও আমরা যে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নমূলক শিক্ষা নিশ্চিত করতে চাই, সেটিতে দেখতে পাব। ’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, সিইডিপির প্রকল্প পরিচালক ডা. এ কে এম মুখলেছুর রহমান, রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. মাহাবুবুল আলম জোয়ার্দার, আইআইটির পরিচালক ড. এম শফিউল আলম ভুঁইয়া, সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, প্রভাষক কিষাণ কুমার গাঙ্গুলী, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান প্রমুখ।

    উল্লেখ্য, ১৮ ও ১৯তম ব্যাচে ৮টি সাবজেক্টে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৩০১ জন শিক্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬