Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ শান্তির সংস্কৃতি প্রচার করছে: পররাষ্ট্রমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশ শান্তির সংস্কৃতি প্রচার করছে: পররাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০১

    বাংলাদেশ শান্তির সংস্কৃতি প্রচার করছে: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ একটি শান্তির সংস্কৃতি প্রচার করছে, যা আসলে বঙ্গবন্ধুর শান্তির দর্শন। ’

    শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আবুধাবিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    ড. মোমেন এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে আয়োজিত এই অনুষ্ঠানে বৈশ্বিক শান্তি ও বিশ্ব নিরাপত্তার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন তুলে ধরেন।

    তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের জীবন ও মানবিক মর্যাদার জন্য একটি স্বাধীন স্থান চেয়েছিলেন।

    তিনি চেয়েছিলেন নিপীড়ন, ক্ষুধা, অপুষ্টি, অজ্ঞতা এবং বিদ্বেষ থেকে যেন মানুষ নিরাপদে থাকতে পারে। ’

    মো‌মেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার এবং মানবতার প্রচারক ছিলেন। তিনি আইনের শাসনকে প্রাধান্য দিয়েছিলেন। এমনকি তার দৃষ্টিভঙ্গির বিরোধিতার জন্য পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কখনো সহিংসতা বা বিদ্বেষকে বেছে নেননি। ’

    পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব ও বিশ্ব শান্তির স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের মধ্যেই নিহিত। ২০১১ সালে ৬৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়নের জন্য ছয় দফার শান্তিবাদী উন্নয়ন মডেল উপহার দেন। তার প্রস্তাবিত মডেলের উল্লেখজনক বিষয় হলো- দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, বৈষম্য হ্রাস এবং লাভজনক কর্মসংস্থান, বঞ্চনা থেকে মুক্তি, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন, সন্ত্রাস নির্মূল ইত্যাদি। ’

    বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন। সেখানে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষই আমিরাতের মধ্যে দিয়ে উপসাগরীয়, যুক্তরাজ্য এবং ইইউ অঞ্চলে বাংলাদেশের উৎপাদন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

    এরপর পররাষ্ট্রমন্ত্রী আইআরইএনএ-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে উভয় পক্ষ নবায়নযোগ্য  জ্বালানি উৎপাদন করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশী বংশোদ্ভূত শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন এবং বিজনেস কাউন্সিলের সাথে মতবিনিময় করেন।

    সূত্র : বাসস

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬