Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রাজশাহীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ৩০০ যাত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৫০

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    রাজশাহীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ৩০০ যাত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৫০

    রাজশাহীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ৩০০ যাত্রী
    রাজশাহীতে রেললাইনে ভাঙা দেখে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামিয়ে যাত্রীদের প্রাণরক্ষা করছেন এক গেটম্যান। শনিবার সকালে বাঘা উপজেলার আড়ানি স্টেশনের অদূরে বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইন ভেঙে যায়। 
     
    ঘটনাটি জানতে পেরে আড়ানি-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ের অস্থায়ী গেটম্যান লায়েবউদ্দিন লাল কাপড় উঁচিয়ে সঙ্কেত দিয়ে রাখেন। এতে নিরাপদ দূরত্বেই থেমে যায় উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৩০০ যাত্রীর প্রাণ। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। 
     
    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি রেলস্টেশনের মাস্টার সদরুল আলম জানান, শনিবার সকালে বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা আড়ানি-পুঠিয়া সড়কের রেলগেটের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিনকে জানায়। তার আগে আড়ানি স্টেশন থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। তবে গেটম্যান লায়েব উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে নিরাপদ দূরত্বে ট্রেনটি থামিয়ে দেন। ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি। 
     
    বিষয়টি রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলে তাৎক্ষণিকভাবে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রেললাইন মেরামতের কাজ শেষ হয়। 
     
    আড়ানি-পুঠিয়া সড়কের রেলগেটের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় আড়ানি স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেলের ভাঙা স্থান থেকে ৫০০ মিটার আগে থামিয়ে দেওয়া হয়।
     
    পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, সকাল ৯টা ১২ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী-আব্দুলপুর রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে পাঁচটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 
    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬