Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সারাদেশে ৬৫৪ নারী মুক্তিযোদ্ধা পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সারাদেশে ৬৫৪ নারী মুক্তিযোদ্ধা পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪১

    সারাদেশে ৬৫৪ নারী মুক্তিযোদ্ধা পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

    মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর আত্মত্যাগ অপরিসীম। জীবনসঙ্গীকে হারাতে পারেন জেনেও তারা তাদের স্বামী-সন্তানদের পাঠিয়েছেন মুক্তিযুদ্ধে। আবার অনেকে পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের সঙ্গে অস্ত্র হাতে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন। প্রায় চার লাখ নারী সম্ভ্রম হারিয়েছেন পাকিস্তান বাহিনী ও তার দোসরদের দ্বারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার সেসব নারী বীর মুক্তিযোদ্ধাসহ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে যাচ্ছে সরকার।

    মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার দেশের ৬৪ জেলায় একযোগে ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হবে। সকাল সাড়ে ১০টায় ঢাকায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবং ঢাকার বাইরে অপর ৬৩ জেলায় জেলা প্রশাসক কার্যালয়ে এ উপলক্ষে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    সম্মাননার তালিকায় থাকা সব নারী বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট/সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হবে। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর জেলা পর্যায়ে সব জেলা প্রশাসক ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থাকবেন। জেলা প্রশাসকরা তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট/সম্মাননা স্মারক তুলে দেবেন। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি, বার্ধক্যজনিত অসুস্থতা বা মারা গেছেন এমন কোনো কারণে কোনো নারী মুক্তিযোদ্ধা উপস্থিত হতে না পারলে তার পরিবারের কাছে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

    অনুষ্ঠানের আয়োজক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, মুক্তিযুদ্ধে নারীর অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোন নির্যাতিত হয়েছেন। গবেষণায় দেখা গেছে, এ সংখ্যা অনেক বেশি। আবার যেসব নারী মুক্তিযুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন, তাদেরও যথাযথভাবে মূল্যয়ন করা হয়নি। তাদের সম্মান দেওয়া হয়নি। অনেক বীর মুক্তিযোদ্ধা কষ্ট নিয়ে মারা গেছেন। তাই আমরা মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য অনেকে অনেক খেতাব পেয়েছেন। বীরশ্রেষ্ঠ, বীরবিক্রম, বীরপ্রতীক সম্মানে ভূষিত হয়েছেন। যার সংখ্যা ৬৭৬ জন। কিন্তু এ তালিকায় খেতাব পাওয়া নারী মুক্তিযোদ্ধা হলেন মাত্র তিনজন। খেতাবপ্রাপ্তরা হলেন- ক্যাপ্টেন সেতারা বেগম বীরপ্রতীক (সেনাবাহিনী), তারামন বিবি বীরপ্রতীক ও কাঁকন বিবি বীরপ্রতীক (গণবাহিনী)। আর দীর্ঘ অপেক্ষার পর ২০১৫ সালের ২৯ জানুয়ারি প্রথম একাত্তরের নির্যাতিত নারীদের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে সংসদে আইন প্রণয়ন করা হয়।

    মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় উপকমিটির দ্বিতীয় সভায় নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর দায়িত্ব দেওয়া হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে। পরে তাদের চাহিদা অনুসারে ২০৬ জন নারী বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মিলিয়ে মোট ৬৫৪ জনের তালিকা চূড়ান্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকার আলোকে মঙ্গলবার তাদের সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে মুজিববর্ষের থিম সং এবং নারী বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় ও সংগ্রামী জীবনের ওপর নির্মিত গীতি-আলেখ্য পরিবেশন করার কথা রয়েছে।

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সুবর্ণজয়ন্তী উপযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ নিয়েছে। তার আলোকে মহিলা ও শিশু মন্ত্রণালয় নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাচ্ছে। আমরা তাদের সার্বিক সহায়তা দিয়েছি। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬