Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন ব্রিটিশ হাইকমিশনার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন ব্রিটিশ হাইকমিশনার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২

    শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন ব্রিটিশ হাইকমিশনার

    ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করি।

    ডিকসন আরও বলেন, ১৯৭২ সালে উল্লিখিত মানবাধিকার রক্ষার অঙ্গীকার পূরণ করতে হবে।

    রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার  এসব কথা বলেন।

    এ সম্পর্কে সাবেক পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত তৌহিদ হোসেন বার্তা২৪.কম’কে বলেন, বৃটিশ হাইকমিশনার একথা বলতে পারেন না। এটা নিঃসন্দেহে শিষ্টাচার বহির্ভূত কাজ।

    তিনি বলেন, আমাদের দেশে শিষ্টাচার বহির্ভূত কাজ গত ৪০ বছর ধরেই চলছে। সেখানে তো আমি তাদের দোষ দেখি না। দোষতো আমাদেরও আছে।

    বৃটিশ হাইকমিশনার বলতে পারতেন, আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। তা তিনি বলতেই পারেন। অনেকেই আমাদের বিষয়ে কমেন্ট করে। কিন্তু ৭২ এর সংবিধানের প্রসঙ্গ টেনে আনার কোনো কারণ তার ছিল না। তিনি ৭২ এর সংবিধান নিয়ে কিছুই বলতে পারেন না।

    তৌহিদ হোসেন বলেন, তবে ৭২ এর সংবিধান অনুযায়ী নির্বাচন হলে গত কয়েকটি নির্বাচন যেভাবে হচ্ছে সেইভাবেই হবে। কারণ ৭২ এর সংবিধানে তো তত্বাবধায়ক সরকারের কোনও অস্তিত্ব ছিল না।

    ৭২ এর সংবিধান অনুযায়ী প্রথম যে নির্বাচন হয়েছিল সেখানেও কারচুপি হয়েছিল, আমরা জানি সেটা। জনগণ যাকে ভোট দিয়েছিল তিনি জেতেননি। মিডিয়া ক্যু ছোট খাট আকারে শুরু হয়েছে ৭৩ সাল থেকেই।

    সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, আমরা মৌলিক বিষয়ে যাই, যখন আমাদের এখানে সবকিছু ঠিকঠাক মতো চলবে, তখন লোকজন উল্টো পাল্টা কথা বলবে না। আমরা যখনই আমাদের দেশ ঠিকমত চালাচ্ছি না বা আইন ঠিকমত পালিত হচ্ছে না, আমরা যেহেতু দূর্বল, শক্তিমান যারা, তারা দু-একটা কথা বলবে। না হলে হাইকমিশনারকে ডেকে কিছু বলা দরকার ছিল।

    সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, আমি যতটুকু বুঝেছি, বৃটিশ হাইকমিশনার ৭২ এর সংবিধানে কথা বলেছেন কারণ সেখানেই বাংলাদেশের মানুষের অধিকারের কথা প্রথম উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে তার মূল চেতনার কথা বলতে চেয়েছেন। এতে খারাপ কিছু নেই।

    বর্তমান বিশ্বে মানুষের অধিকারের কথা সকলেই বলতে পারে। আমি যখন রাষ্ট্রদূত ছিলাম, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে সকল দেশের মানুষের অধিকারের কথা আমরাও বলেছি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরণের বক্তব্য রাষ্ট্রদূত বা হাইকমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধান সম্পর্কে তিনি কতটুকু জেনেছেন এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বাংলাদেশের নির্বাচন কেমন করে হবে- এ সম্পর্কে রাষ্ট্রদূত কোনো মন্তব্য করতে পারেন না।

    এ সম্পর্কে বেশ কিছু সাবেক কূটনীতিককে প্রশ্ন করা হলে তারা এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬