Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইউক্রেন থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নিতে সহায়তা করা হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইউক্রেন থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নিতে সহায়তা করা হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২২

    ইউক্রেন থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নিতে সহায়তা করা হচ্ছে

    ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিরা ইচ্ছে করলে যাতে পোল্যান্ডে ঢুকতে পারেন সে ব্যাপারে সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

    বৃহস্পতিবার সকালে রাশিয়া ইউক্রেনে ঢুকে পুরোদমে সশস্ত্র হামলা শুরু করেছে। এরপর ইতিমধ্যে ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

    যুদ্ধ শুরুর আশঙ্কায় গত সপ্তাহে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, কিন্তু তাতে তেমন সাড়া মেলেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইউক্রেনপ্রবাসী প্রায় ৫০০ বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ইউক্রেন ছাড়তে চাইলে কী ধরনের সহযোগিতা দেওয়া হতে পারে সে বিষয়ে জানতে চাচ্ছেন।

    পোল্যান্ড দূতাবাস এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। পোল্যান্ড সরকার এরই মধ্যে জানিয়েছে, ইউক্রেন থেকে বাংলাদেশিরা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য পোল্যান্ডের ১৫ দিনের ভিসা পাবেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে আমাদের দূতাবাসের রাষ্ট্রদূত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন। নিয়মিত বৈঠক করে তাদের মতামত নেওয়া হচ্ছে। গতকালও নেওয়া হয়েছে। আমাদের সর্বশেষ কাউন্টে প্রায় আড়াই শ বাংলাদেশি সেই গ্রুপের সদস্য হয়েছেন। তারা বিভিন্নভাবে জানিয়েছেন এর বাইরে অনেক বাংলাদেশি রয়েছেন। আমরা মনে করছি সংখ্যাটি পাঁচ শর মতো হতে পারে। '

    প্রতিমন্ত্রী আরো বলেন, 'আমরা পোল্যান্ড সরকারের পররাষ্ট্র মন্ত্রণায়কে জানিয়েছিলাম। তারা বলেছে, সত্যিকার অর্থে যদি প্রয়োজন হয় তারা জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করবে। তবে সেটি বাস্তবায়ন শুরু হয়নি। বৃহস্পতিবার সকালে আমরা পররাষ্ট্র দপ্তরে খোঁজ করেছি। যে আড়াই শর মতো বাঙালি ইউক্রেন থেকে পোল্যান্ডে আসতে চান তাদের যেন অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। আমাদের দূতাবাস তাদের পরিচয় নিশ্চিত করবে। '

    প্রতিমন্ত্রী বলেন, 'আমরা আমাদের ওয়ারশ দূতাবাসে এই জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ইউরোপের দুটি দেশ ইতালি ও জার্মানি থেকে বাড়তি লোকবল পাঠাচ্ছি। '

    সূত্র মতে, পোল্যান্ড দূতাবাস এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। পোল্যান্ড সরকার এরই মধ্যে জানিয়েছে, ইউক্রেন থেকে বাংলাদেশিরা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য পোল্যান্ডে ১৫ দিনের ভিসা পাবেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬