Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২১:১৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২১:১৮

    বাংলাদেশে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

    বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। ওই বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান গতকাল বুধবার দুপুরে দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

    রাষ্ট্রদূত ঈসা আরো বলেন, দুই দেশের মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী ১৬ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

    রাষ্ট্রদূত বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরকালে সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এবং সৌদি বাদশাহ সালমানের নির্দেশনা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততায় সৌদি বিনিয়োগকারীরা এ দেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছেন।

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি ও সরকারি প্রক্রিয়ার কারণে ওই বিনিয়োগ আসতে কিছুটা দেরি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিনিয়োগের বিষয়টি দৃশ্যমান হবে।

    সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি বিনিয়োগকারীরা এ দেশে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রম নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায়।

    ঈসা বিন ইউসুফ বলেন, গত বছর সৌদি পরিবহনমন্ত্রী সালাহ আল-জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ দেশে বিনিয়োগ সম্মেলনে অংশ নেয় এবং বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহের কথা জানায়। ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন নামের একটি সৌদি প্রতিষ্ঠান বাংলাদেশে ১৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে এরই মধ্যে নিশ্চিত করেছে। সৌদি আরব এ দেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করছে। এ ছাড়া কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাসহ পায়রা বন্দরের সঙ্গে ঢাকার রেল সংযোগ স্থাপনে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি সৌদি আরব বিবেচনা করছে।

    রাষ্ট্রদূত বলেন, সৌদি প্রতিষ্ঠান আকওয়া পাওয়ার এরই মধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।

    রোহিঙ্গা সংকট মোকাবেলায় সৌদি আরব বাংলাদেশের পাশে আছে বলেও জানান রাষ্ট্রদূত। তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশকে সৌদি আরবের সহযোগিতার তথ্য তুলে ধরেন। প্রতিবছর প্রায় দেড় লাখ বাংলাদেশি হজে যায় উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনা মহামারির নতুন স্বাভাবিক অবস্থায় ফেরার পর বাংলাদেশ থেকেও হজে যাওয়া শুরু হবে।

    এবারে হজ মৌসুমে বাংলাদেশসহ সৌদি আরবের বাইরে অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের সুযোগ মিলবে কি না, এমন প্রশ্নে সৌদি রাষ্ট্রদূত বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে ২৫ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে। এখন দক্ষ জনবলের চাহিদা বেশি। বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে চায় সৌদি আরব।

    রাষ্ট্রদূত আরো বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ বা স্থগিত হয়নি। তাঁর দেশ গত পাঁচ বছরে ১৪ লাখের বেশি ‘ওয়ার্কিং ভিসা’ দিয়েছে। গত নভেম্বর মাসে এক দিনে প্রায় সাড়ে আট হাজার ‘ওয়ার্কিং ভিসা’ ইস্যু করা হয়েছে।

    সৌদি রাষ্ট্রদূত বলেন, ঢাকায় সৌদি দূতাবাস এখন প্রতি কর্মদিবসে গড়ে চার হাজার ভিসা ইস্যু করছে। গত সপ্তাহে দূতাবাস ৩৮ হাজারেরও বেশি ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এর মধ্যে একটি কর্মদিবসে ১২ হাজার ৩০০ ভিসা ইস্যু হয়েছে, যা রেকর্ড।

    রাষ্ট্রদূত বলেন, ‘আমি বাংলাদেশে দায়িত্ব পালনকালে বাংলাদেশের জনগণের মঙ্গল এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করা আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। ’

    একপর্যায়ে রাষ্ট্রদূত বাংলায় বলেন, ‘আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি এবং আমি তাদের কল্যাণে কাজ করে যাব। ’

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬