Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১৩ বছরে মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিন গুণ বেড়েছে : তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ১৩ বছরে মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিন গুণ বেড়েছে : তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:০৪

    ১৩ বছরে মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিন গুণ বেড়েছে : তথ্যমন্ত্রী

    তথ্য  ও সম্প্রচার মন্ত্রী  এবং  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১৩ বছরে বাংলাদেশে মানুষের ক্রয়ক্ষমতা প্রায় তিন গুণ বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে সাড়ে প্রায় চার গুণ। পাশাপাশি দ্রব্যমূল্যের ক্ষেত্রে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে সকল ভোগ্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, বাংলাদেশে মূল্যবৃদ্ধি সেই তুলনায় অনেক কম।  

    মন্ত্রী আজ দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’ আয়োজিত রফিকুল হক দাদুভাই স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  এ কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ‘পৃথিবীতে সব সময় দ্রব্যমূল্য বেড়েছে, কখনো কমেনি।

    যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত, কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। অর্থাৎ দেখতে হবে, দ্রব্যমূল্যের সাথে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চার গুণ আর নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিন গুণ, মধ্যম আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তার কাছাকাছি রয়েছে। ’ 

    ‘বাংলাদেশে আগে দাবিদাওয়া হতো একজন শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান, আর এখন একজন শ্রমিক কমপক্ষে ১২ থেকে ১৫ কেজি চালের মূল্যের সমান মজুরি পায়, যার অর্থ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে’ উল্লেখ করেন  ড. হাছান ।  

    সাংবাদিকরা এ সময় বিএনপির সমাবেশে পুলিশের বাধা নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কিংবা তাদের অন্য নেতারা যারা এ বিষয়ে কথা বলছেন তাদের অনুরোধ জানাব, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা বন্ধ করার জন্য। ’ 

    সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি বেশ কিছুদিন আগে থেকেই বেগম জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করেছে খুব নির্বিঘ্নে, কোনো কোনো জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। কয়েক দিন আগে ঘোষিত কর্মসূচিও তারা পালন করেছে। কোনো জায়গাতেই তাদের কোনো অসুবিধা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, তাদের কোনো বিষয়ে প্রতিবাদ থাকলে করুক সেটি আমরা চাই, গণতান্ত্রিক সমাজে এর প্রয়োজন রয়েছে। কিন্তু সমাবেশ করতে গিয়ে যদি জনজীবনে বিপত্তি ঘটায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা বিশৃঙ্খলার পাঁয়তারা করে, নিজেরা মারামারি করে, যেগুলো বিএনপি সব সময় করে এসেছে, তখন সেগুলো ঠেকানোর জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হয়। ’

    এর আগে দাদুভাই স্মৃতি পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘চাঁদের হাট’ প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদু ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, মানবিক গুণাবলি বিকাশে চাঁদের হাটের মতো সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। চাঁদের হাট এমন একটি সংগঠন যেটি বাংলাদেশে প্রচুর গুণীজনের জন্ম দিয়েছে এবং শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে, তাদেরকে সাহিত্যমন্য করতে চাঁদের হাট কয়েক দশক ধরে যে ভূমিকা রেখেছে তা সত্যিই অতুলনীয়।  

    চাঁদের হাটের সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকতায় দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সংগীত রচনায় মো. মঞ্জুর উল আলম চৌধুরী, ছড়া-সাহিত্যে ফারুক হোসেন ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. জাকারিয়া পিন্টুর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  

    সংগঠনের সহসভাপতি ও পদক প্রদান আয়োজন সমন্বয়ক মুফদি আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য জামিউর রহমান লেমন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬