Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এখনই বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার‌
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:৪৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    এখনই বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার‌

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:৪৪

    এখনই বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার‌

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমাদেরও লোকসান গুনতে হচ্ছে। আমরা চেষ্টা করছি ভর্তুকি দিয়ে হলেও স্থিতিশীল রাখতে। বড় পরিবর্তন হলে দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে, সরকার এখনই বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে চায় না।’

    আজ সোমবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে নসরুল হামিদ এ মন্তব্য করেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি) ও বিসিপিসিএল যৌথভাবে এ মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে।

    প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের দশম দেশ হিসেবে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্‌বোধন করতে যাচ্ছি। আমাদের ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। শীত মৌসুমে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা চলছে। ৬০ লাখ সোলার হোমস সিস্টেম স্থাপন করা হয়েছে।’

    নসরুল হামিদ বলেন, ‘বিপিসি এখন দৈনিক ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে। মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা কতদিন এভাবে চালানো যাবে, সেটিই প্রশ্ন। দিন-রাতের মধ্যে ছয় হাজার মেগাওয়াট চাহিদার তারতম্য রয়েছে। এটা বেশ জটিল।’

    বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ব্যতিক্রম, প্রতিবেশী দেশের তুলনায় বিদ্যুৎ সরবরাহে এগিয়ে। সন্দ্বীপে, রাঙ্গাবালিতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ওই অঞ্চলের মানুষও একসময় বিশ্বাস করতে চাননি বিদ্যুৎ পাবেন বলে। হাতিয়ার নিঝুম দ্বীপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। যমুনা, তিস্তার অনেক দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

    বিসিপিসিএল-এর সিইও এ এম খোরশেদুল আলম বলেন, ‘সম-অংশীদারত্বের ভিত্তিতে চীনের সঙ্গে বিসিপিসিএল গঠিত হয়েছে। পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ৩৭ মাসের মধ্য নির্মাণ সম্পন্ন হয়েছে। এটি বিশ্বে সবচেয়ে কম সময়ে আধুনিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রেকর্ড।’

    কয়লার দাম বেড়ে যাওয়ায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ওপর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে খোরশেদুল আলম বলেন, ‘ছয় হাজার ৩০০ কিলো ক্যালরি কয়লার দাম বেড়েছে, আমরা কিনছি পাঁচ হাজার কিলো ক্যালরি, যার দাম ১০৫ থেকে ১০৭ ডলার পড়ছে। সে কারণে এখনও সমস্যা দেখছি না।’

    এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাওয়ার সেল-এর মহাপরিচালক মোহাম্মাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফইআরবি ইডি রিসান নসরুল্লাহ।

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬