Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বয়স ১৮ হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ: স্বাস্থ্য অধিদপ্তর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২২ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২২ ১৪:১৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বয়স ১৮ হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ: স্বাস্থ্য অধিদপ্তর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২২ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২২ ১৪:১৪

    বয়স ১৮ হলেই নেওয়া যাবে বুস্টার ডোজ: স্বাস্থ্য অধিদপ্তর

    প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা কমিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৬ মার্চ) দিনগত রাতে বুস্টার ডোজ গ্রহণের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ১৮ বছর নির্ধারণের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে কোভিড ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই নির্দেশনায়।

    স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির নতুন নির্দেশনায় বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কোভিড-১৯ টিকাদান কার্যক্রম চলবে। এই কার্যক্রমে সব টিকাদান কেন্দ্র থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদান চলমান থাকবে।

    এই ক্যাম্পেইনে সারাদেশে ৩ কোটির বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ দিতে হবে। যাদের দ্বিতীয় ডোজের ৪ মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে আসলে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রাধান্য দিতে হবে।

    অ্যাস্ট্রেজেনেকা, মডার্না ও ফাইজারের কোভিড ভ্যাকসিন প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে। ১২ বছরের বেশি যে সব ব্যক্তির প্রথম ডোজের টিকা নেওয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা প্রথম ডোজের অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছেন, তাদের ২ মাস ব্যবধানে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে হবে।

    ১২ বছরের বেশি যেসব নাগরিক এখনও প্রথম ডোজের টিকা নেননি, তাদের এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার আহ্বান জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    ‘একদিনে ১ কোটি’ প্রথম ডোজের ক্যাম্পেইনে যারা টিকা নিয়েছেন তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা আগের ক্যাম্পেইন কেন্দ্র থেকে দেওয়া যাবে। দেশব্যাপী আয়োজন করা উন্নয়ন মেলায় বুথ স্থাপন করে টিকা প্রদান করতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬