Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সবাই মিলে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে: জাফরুল্লাহ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২ ১৯:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২ ১৯:০৬

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সবাই মিলে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে: জাফরুল্লাহ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২ ১৯:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২ ১৯:০৬

    সবাই মিলে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে: জাফরুল্লাহ

    গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের সব ক্ষেত্রে দুর্নীতি, জুলুম, নির্যাতন বেড়ে গেছে। তাই শ্রমিক, মজুর মুটে যে-ই হোক, অধিকার আদায়ে রাস্তায় থাকা ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের দুর্নীতির কারণে আজকে শ্রমিকের প্লেটে খাবার নেই। কৃষকের খাবার জোটে না।অবহেলিতরা ঘুরে দাঁড়ালে দেশের মানচিত্র ছোট হয়ে যাবে।

    আজ শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত গার্মেন্টস শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিতের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ বলেন, দুই বছর পর আপনি বেরিয়েছেন। আপনাকে আহ্বান করছি, অনুগ্রহ করে যেকোনো একটা শ্রমিকের বাড়িতে যান। তার দুপুরের খাবারের প্লেটটা দেখেন, কতটুকু খাবার আছে। আজকে শ্রমিকের যদি খাবার না জোটে, কল-কারখানা টিকে থাকবে না, দেশ টিকে থাকবে না। আজকে যদি কৃষক তার উৎপাদন না করে, তবে এই দেশ মানচিত্রে সীমিত হয়ে যাবে।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আপনি কি লক্ষ করেছেন আপনার দুঃশাসন, অপশাসনে আপনাকে লুকিয়ে রাখায় কী হয়েছে। আট হাজার কোটিপতির সংখ্যা বেড়েছে। অপরদিকে দরিদ্র মানুষের হাহাকার হু হু করে বাড়ছে। আবার দেশে কুইক রেন্টাল রিনিউ করতে যাচ্ছেন। সর্বনাশ করবেন না। এই কুইক রেন্টালের যে টাকা তাদের পকেটে দেবেন, তার এক-পঞ্চমাংশ টাকা যদি কৃষক-শ্রমিককে দেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। বাজারদর কমবে। জনগণ কলকারখানায় হাসিমুখে কাজ করবে। শ্রমিক না বাঁচলে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, আপনিও বাঁচবেন না।

    তিনি বলেন, সব কিছুকেই বঙ্গবন্ধুর কাঁধে দিয়ে দেওয়াটা সব থেকে ভুল কাজ হবে। মুক্তিযুদ্ধ করেছেন সবাই মিলে। তাজউদ্দীন, ওসমানী, ভাসানী, বাম শক্তিরা প্রত্যেকটা লোক আজকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে।

    মানববন্ধনে মাহমুদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যরা।

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬