Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিএনপির দুইদিনের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৮:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৮:৩৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বিএনপির দুইদিনের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৮:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৮:৩৪

    বিএনপির দুইদিনের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু

    বিএনপির আয়োজনে শুরু হয়েছে দুইদিনের ‘মুক্তিযুদ্ধের বই মেলা ও চিত্র প্রদর্শনী’।

    বুধবার (২৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন প্রাঙ্গণে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে ‘সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি’র আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।

    বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জাতীয় পতাকা ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দলীয় পতাকা উত্তোলন করে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এ সময় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

    প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে সর্বসাধারণের জন্যে। মেলায় বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই রয়েছে।

    এছাড়া মুক্তিযুদ্ধের বইমেলায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আলোকচিত্র ও চিত্র কর্মও স্থান পেয়েছে।

    মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণে অসংখ্য মানুষের উপস্থিতি দেখা গেছে। বইমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং বাংলাদেশের ৫০ বছরের ঘটনাবলীকে ধরতেই মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়াউর রহমান করেছেন-এটা সত্য ঘটনা, সত্য ইতিহাস। এটাকে অস্বীকার করার সুযোগ নেই।

    তিনি বলেন, আজকে যারা গায়ের জোরে সরকার তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ওই মুক্তিযুদ্ধের সূচনার ঘটনাকেও আজকে বিকৃত করছে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে- মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা। আমরা বলতে চাই, সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না, কেউ ধামাচাপা দিতে পারেনি।

    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানান খন্দকার মোশাররফ।

    জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনায় ‘বস্ত্র ও পোশাকশিল্পের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিদের চিত্রশিল্পী হীরা সোবহান কয়েকটি চিত্র কর্ম উপহার দেন।

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬