Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পেরে গর্বিত জাপান: রাষ্ট্রদূত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ২১:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ২১:৫২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পেরে গর্বিত জাপান: রাষ্ট্রদূত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ২১:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ২১:৫২

    বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পেরে গর্বিত জাপান: রাষ্ট্রদূত

    বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকার সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।

    আজ মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। এ বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে  সহযোগিতা করতে পেরে জাপান গর্বিত বলেও তিনি উল্লেখ করেন ইতো নাওকি।

    সাক্ষাৎ শেষে জাপানী রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, ‘জাপান সরকার বাংলাদেশের মেট্রোরেল এবং তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প কাজ করছে এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জাপানের সম্রাট নারুহিতোর শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ।

    তিনি জাপানের সম্রাটের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নে দেশ ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করেন।

    বৈঠককালে জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে জাপানের অবদান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে শহর ও পল্লী এলাকায় জাপানের উন্নয়ন সংস্থা - জাইকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

    এছাড়া আবদুল হামিদ কভিড-১৯ মোকাবেলায় টিকাসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে জাপান সরকারের আন্তরিক সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

    রাষ্ট্রপ্রধান বলেন, আমাদের স্বাধীনতার পরপরই ১৯৭৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দু'দেশের সম্পর্কের যে সূচনা হয়েছিল তা আজ ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।

    ভবিষ্যতে এই সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। বৈঠকে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬