Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৫২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৫২

    অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো

    অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক উন্নত দেশে খাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এমনকি যারা সারাবিশ্বে মোড়লগিরি করে বেড়ায় তাদেরও অনেক মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। সেদিক থেকে বিবেচনা করলে করোনা মোকাবিলা করেও বাংলাদেশের উন্নয়নের গতিধারা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।

    বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে স্বাধীনতা পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলবো যাতে বিশ্বের কাছে কোন বাঙালিকে আর মাথা নিচু করে চলতে না হয়। দেশের সম্প্রতিক উন্নয়ন অগ্রগতিকে আলোর পথের যাত্রা আখ্যায়িত করে একে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন, সমগ্র জাতির কাছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে আমরা এমনভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলবো যাতে বাঙালি জাতিকে আর বিশ্বের কারো কাছে মাথা নত করে চলতে না হয়। আমরা উন্নত-সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করেই এগিয়ে যাব।

    তিনি বলেন, আলোর পথের এই যাত্রা অব্যাহত থাক, বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন লাভ করুক।

    সরকার প্রধান বলেন, যে জাতি নিজের মাতৃভাষার জন্য বুকের রক্ত দেয়, স্বাধীনতার জন্য বুকের রক্ত দিয়ে যায়, সে মানুষকে কেউ দাবায়ে রাখতে পারে না-সে কথা বলে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে। আমিও তা বিশ্বাস করি।

    তিনি বলেন, অনেক চড়াই উৎড়াই পার হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা যে এগিয়ে যাচ্ছি সে যাত্রা যেন অব্যাহত থাকে।

    শেখ হাসিনা বলেন, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা ধরে রেখে এর সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেব, এটাই আমাদের লক্ষ্য এবং সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

    কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতির মন্দাভাব এবং দেশে দেশে খাদ্য সংকট থাকলেও আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে পারায় তার সরকারের সাফল্যেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, দেশে বেসরকারি খাতে গণমাধ্যমকে ছেড়ে দেওয়ায় এর অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক ছোট খাটো বিষয়ও সামনে চলে আসে কিন্তু বিশ্বের অনেক দেশের অভ্যন্তরীণ খাদ্য সংকটের যে বিষয় রয়েছে তা তারা প্রচার করেন না।

    তিনি ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের দেশের আনাচে কানাচে অনেক মানুষ ছড়িয়ে আছে যারা মানুষের সেবা করেন নিজেদের উদ্যোগে। সেই ধরনের মানুষগুলোকেও আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকেও পুরস্কৃত করতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন এমন অনেকেই রয়েছেন তারা কখনো প্রচারে আসেন না। তারা দৃষ্টি সীমার বাইরেই থাকেন। কিন্তু তাদেরকে খুঁজে বের করে আমাদের পুরস্কৃত করা উচিত এ করণে যে, তাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং অন্যরা শিক্ষা লাভ করতে পারে।

    শেখ হাসিনা বলেন, মানুষের সেবার এবং কল্যাণের মধ্যদিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায় হাজার ধন সম্পদ বানালেও সেটা হয় না। কাজেই সেভাবেই আমাদের উদ্যোগ নিতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬