Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আওয়ামী লীগ নেতা টিপু হত্যার ঘটনায় স্ত্রীর মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:১৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নেতা টিপু হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২২ ১৫:১৩

    আওয়ামী লীগ নেতা টিপু হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

    রাজধানীর শাহজাহানপুরে ফিল্মিস্টাইলে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে এ মামলা করেছেন।

    আজ শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় করা এ মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। অজ্ঞাত আসামি হিসেবে মামলা করেছেন ডলি।

    শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় মামলা করেছেন। মামলা নম্বর-১৮। অভিযোগে তিনি কারও নাম উল্লেখ করেননি।

    মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনে বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করেন।

    বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা। এতে এক কলেজছাত্রীও নিহত হয়।

    নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম টিপু (৫৪) মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। নিহত অপরজনের নাম সামিয়া আরেফিন প্রীতি (২৪)। তিনি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়িচালক বলে জানা গেছে।

    স্থানীয়রা বলছেন, হামলার সময় টিপু একটি গাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

    মিল্কী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন টিপু। জামিনে বের হয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে খুব বেশি সক্রিয় ছিলেন না। স্ত্রী ডলি কাউন্সিলর হলে তার মাধ্যমেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। একসময়ের দাপুটে নেতা টিপুকে হত্যার জন্য পরিকল্পিতভাবেই হামলা করা হয় গাড়িতে। তার মৃত্যু নিশ্চিত করতে অন্তত ১০-১২ রাউন্ড গুলি করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬