Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আলোর মিছিলে গণহত্যার স্বীকৃতি দাবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আলোর মিছিলে গণহত্যার স্বীকৃতি দাবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৪

    আলোর মিছিলে গণহত্যার স্বীকৃতি দাবি

    একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। 

    শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পর্যন্ত 'গণহত্যার কালরাত্রি সমাবেশ ও আলোর মিছিল' -এ দাবি জানানো হয়। 

    সমাবেশে বক্তারা বলেন, ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয়েছিল ১৯৭১ সালের এই রাতে। কিন্তু সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনও মেলেনি। তাই প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকেও বড় ভূমিকা রাখতে হবে।

    এসময় ৫২তম গণহত্যা দিবস এবং গণহত্যার কালরাতের ঘোষণা পাঠ করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, 'একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের মতো মৌলবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো বিভিন্ন ঘাতক বাহিনী গঠন করে ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের ৩০ লাখ নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল।’ 

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস পালন করা হচ্ছে। কীভাবে সবাইকে জানানো যায় সেটা নিয়ে পরামর্শ নেওয়া হবে। যারা এখনও একাত্তরের হত্যাকারীদের দোসর, সেই অপশক্তি বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তিকে ভেঙে এগিয়ে যেতে হবে। 

    জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। এটি আমরা চাই। এর জন্য আন্তর্জাতিক পর্যায়ে খোঁজখবর চালিয়ে যেতে হবে। তবে তার আগে গণহত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। 

    এসময় অধ্যাপক মুনীর চৌধুরীর ছেলে প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর তন্ময়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমাজকর্মী কাজল দেবনাথ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আন্তর্জাতিক গণহত্যা গবেষক কম্বোডিয়া সরকারের উপদেষ্টা ড. হেলেনা জারভিস, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আরও অনেকে। 

    রাত সাড়ে ৯টায় মশাল ও মোমবাতি হাতে ‘আলোর মিছিল’ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবরে উপস্থিত হন সবাই। এ সময় পাকিস্তানিদের হাতে নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা প্রদর্শন করে ঘাতক দালাল নির্মূল কমিটি।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬