Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বেসরকারি খাত উন্নয়নে ৫০০ কোটি ডলার দিচ্ছে আইএফসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বেসরকারি খাত উন্নয়নে ৫০০ কোটি ডলার দিচ্ছে আইএফসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২২ ১৫:৫৮

    বেসরকারি খাত উন্নয়নে ৫০০ কোটি ডলার দিচ্ছে আইএফসি

    বাংলাদেশের বেসরকারি খাত উন্নয়নে আগামী পাঁচ বছরে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় যা ৪২ হাজার ৫০০ কোটি টাকা। হালকা প্রকৌশল, অর্থনৈতিক অঞ্চল, আর্থিক ও পুঁজিবাজার এবং প্রবৃদ্ধিসক্ষম টেকসই অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করবে বলে গতকাল সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
     

    আইএফসির আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ অ্যাং-এর অভিমত তুলে ধরে সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে বাংলাদেশে বিনিয়োগ দ্বিগুণ করা। এর প্রধান উদ্দেশ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, নতুন বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করা এবং সবুজ প্রবৃদ্ধিতে উৎসাহিত করা। তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
     

    আইএফসির আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) হেক্টর গোমেজ অ্যাং বাংলাদেশে পাঁচ দিনের সফরে এসেছেন। তার সাথে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, থিঙ্ক ট্যাঙ্ক, সম্ভাব্য নতুন ক্লায়েন্ট ও অন্যান্য মূল স্টেকহোল্ডাররা বৈঠক করেছেন। গোমেজ অ্যাংয়ের সাথে বাংলাদেশ, ভুটান ও নেপালে আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান ও আইএফসি শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নত করা, বিদ্যুৎ ও জ্বালানি সঞ্চালনের পাশাপাশি অবকাঠামো এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য বিনিয়োগ করবে সংস্থাটি।
     

    গোমেজ বলেন, আইএফসি জ্বালানি বৈচিত্র্যকে উৎসাহিত করে এবং ইতোমধ্যে বাংলাদেশে ২০ শতাংশের বেশি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করছে। আমরা এনার্জি এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে আরো কিছু করতে চাই। এ ছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু, অর্থনৈতিক অঞ্চল এবং সবুজায়ন, সাশ্রয়ী মূল্যের আবাসন খাতে নতুন সুযোগ তৈরি করব।
     

    গোমেজ বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে একটি উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়া একটি চ্যালেঞ্জ, তাই টেকসই প্রবৃদ্ধি এবং বাংলাদেশের উত্তরণের জন্য সরাসরি বিদেশী বিনিয়োগ এবং বাণিজ্যিক ঋণের দিকে নজর দেয়া অপরিহার্য।
     

    বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, করোনা সঙ্কটে ৪৭ কোটি ডলার বিনিয়োগ করেছে আইএফসি। ব্যবসায় সাহায্য করতে এবং চাকরি টিকিয়ে রাখতেই এই বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগগুলো ব্যবসা সচল রাখতে, রফতানি পুনরায় শুরু করতে এবং চাকরি নিশ্চয়তায় সহায়তা করবে।
     

    বাংলাদেশে নিযুক্ত আইএফসির নতুন কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান বলেন, চলতি অর্থবছরে আরো ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে চাই। বাংলাদেশের বেসরকারি খাত চাঙ্গা করতে ২০১০ সাল থেকে সংস্থাটি সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আগামী পাঁচ বছরে আরো পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আইএফসি। বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের সাথে ৫০ বছরের অংশীদারত্ব উদযাপন করছে। আইএফসি বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি করতে ও অর্থনীতির বৃদ্ধিতে সহায়তা করতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬