Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সেই লিতুনকে ৫ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ১৫:০৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সেই লিতুনকে ৫ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ১৫:০৩

    সেই লিতুনকে ৫ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার পাঁচ লাখ টাকার চেক পেয়েছে যশোরের অদম্য মেধাবী লিতুন জিরা। রবিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লিতুন জিরার হাতে ওই চেক তুলে দেওয়া হয়। লিতুনের বাবা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

    হাবিবুর রহমান বলেন, ‘ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে লিতুন জিরা এ চেক গ্রহণ করে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া চেকটি তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় ভিডিও কলে কথা বলেছেন। তিনি লিতুনের পড়াশোনার বিষয়ে সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি আমাদের বলেছেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে একটা আবেদন করতে। লিতুনের পড়াশুনার জন্যে সব ব্যয় বহনের আশ্বাসও তিনি দেন।’

    চেক গ্রহণের সময় যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, লিতুন জিরার বাবা প্রভাষক হাবিবুর রহমান, মা জাহানারা খাতুনসহ মণিরামপুর থেকে যাওয়া তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

    জানতে চাইলে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম চেক গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লেখাপড়ার খরচের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তাদের যেকোনও বিষয়ে যোগাযোগ রাখার কথা বলেছেন।’

    উল্লেখ্য, যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরার পরে এবার আরেক অদম্য শিক্ষার্থী লিতুন জিরার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিতুন জিরার বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে।

    প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়া লিতুনের জন্ম থেকেই দুটি পা নেই। দুই হাতও নেই কনুইয়ের নিচ থেকে। তবু লেখাপড়ার অদম্য চেষ্টা মেয়েটির। লেখার জন্য ডান হাতের বাহুর অগ্রভাগ দিয়ে চোয়ালে কলম চেপে ধরে। এভাবে লিখেই ২০১৯ সালে স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পায়। বর্তমানে সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ছে। সেখানকার ফার্স্ট গার্ল লিতুন।

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ মার্চ একটি চিঠিতে জানানো হয়, লিতুন জিরার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য মঞ্জুর হয়েছে। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির স্বাক্ষরিত ওই চিঠিতে ওই কার্যালয় থেকে চেক সংগ্রহের অনুরোধ করা হয়।

    এর আগে ৩ মার্চ শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে চিঠি লেখে লিতুন। সেই চিঠি পেয়েই প্রধানমন্ত্রী তার খোঁজ নেন। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের অনুমতি এবং পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা পাওয়ার বিষয়ে একটি চিঠি বাড়িতে আসে।

    লিতুন শুধু পড়াশোনাতে নয়, সাংস্কৃতিক পরিমণ্ডলেও বেশ ভালো। সে টানা দ্বিতীয়বারের মতো রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করেছে। এ ছাড়াও আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং খুলনা বেতারেও নিয়মিত গান ও কবিতা আবৃত্তি করে যাচ্ছে সে।

     
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬