Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এনু-রুপনসহ ১১ জনের অর্থপাচার মামলার রায় হচ্ছে না আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৪৯

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    এনু-রুপনসহ ১১ জনের অর্থপাচার মামলার রায় হচ্ছে না আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১২:৪৯

    এনু-রুপনসহ ১১ জনের অর্থপাচার মামলার রায় হচ্ছে না আজ

    ক্যাসিনোকাণ্ডে আলোচিত পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা অর্থপাচার মামলার রায় ঘোষণার জন্য আজ বুধবার (৬ এপ্রিল) দিন ধার্য ছিল। কিন্তু ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন ছুটিতে থাকায় এদিন রায় ঘোষণা হচ্ছে না।

    সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আজ বিচারক ছুটিতে রয়েছেন। আজ রায় হবে না। রায় ঘোষণার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

    এর আগে গত ১৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৬ এপ্রিল দিন ধার্য রেখেছিলেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো খেলা পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের ওয়ারির লালমোহন সাহা স্ট্রিটের বাড়ি ঘেরাও করে র্যাব। কালামের স্ত্রী ও মেয়ের দেখানো মতে ৪র্থ তলার বাড়ির দ্বিতীয় তলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারি থানায় মামলাটি দায়ের করেন।

    মামলায় অভিযোগ করা হয়, এনু ও রুপন দীর্ঘদিন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে আসছেন। ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালিত হলে তারা নিজেদের অপকর্ম আড়াল করার জন্য অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করতে কালামের বাসায় রেখেছিলেন। কালাম সেগুলো নিজের কাছে রাখেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ।

    মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২১ জুলাই ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী।

    গত বছরের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

    এ মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।

    আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি আছেন কারাগারে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    2. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    3. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    4. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    5. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    6. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    7. সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬