Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশের স্বাস্থ্যসেবা ভারত আর ব্যাংকক চলে গেছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ২১:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ২১:৪৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    দেশের স্বাস্থ্যসেবা ভারত আর ব্যাংকক চলে গেছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ২১:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ২১:৪৭

    দেশের স্বাস্থ্যসেবা ভারত আর ব্যাংকক চলে গেছে

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাংলাদেশের পুরো স্বাস্থ্যসেবা ভারত আর ব্যাংকক চলে গেছে। ধনীদের জন্য ব্যাংকক, সিঙ্গাপুর আর মধ্যবিত্তদের জন্য ভারত। দেশে বড় বড় কিছু ক্লিনিক আছে কিন্তু সেগুলোতে কেবল তারাই যেতে পারছে যাদের পকেট ভর্তি টাকা। এদিক থেকে ঘুরে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী এত কাজ করছেন, সুতরাং আমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যসেবা ভালো করতেই হবে।

    বুধবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য ‘ডিজিটাল স্বাস্থ্যসেবা ও মাইক্রো হেলথ ইন্সুরেন্স’ এর পাইলটিং কার্যক্রম উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, কোভিডের সময় কাজ করতে গিয়ে দেখেছি আমাদের স্বাস্থ্যসেবায় কী পরিমাণ ঘাটতি আছে। চিকিৎসকরা জীবন বাজি রেখে কাজ করেছে। তারপরও তখন চেইন অব কমান্ড ছিল না। কারণ এই ধরনের সংকটে এর আগে আমরা পড়ি নাই। যেহেতু এই ধরনের সংকট মোকাবিলা আমরা করতে পেরেছি সুতরাং আমাদের স্বাস্থ্যখাত ঢেলে সাজানো প্রয়োজন। স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে যদি আমরা জোর না দেই তাহলে এই জাতি দাঁড়াতে পারবে না। হাসপাতালে চব্বিশ ঘণ্টা চিকিৎসকদের পেতে হবে। ডিজিটাল স্বাস্থ্যসেবাও যেন সরকারি হাসপাতালের মাধ্যমে পেতে পারে সেটি নিশ্চিত করতে হবে।

    মেয়র বলেন, ভিডিওচিত্রে সেবাগ্রহীতা নারী, সেবা প্রদান করলেন নারী কিন্তু কার্যক্রমের নাম দেওয়া হলো ‘ডাক্তার ভাই’। এইভাবে লিঙ্গভিত্তিক না করে নামটা নিরপেক্ষ দিতে পারলে ভালো হয়। এটা পরিবর্তন প্রয়োজন কেননা এই পুরুষশাসিত সমাজে পুরুষদের কর্তৃত্বের যেমন প্রয়োজন আছে তেমনি নারী ক্ষমতায়নেরও প্রয়োজন। নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিলে আমরাও সম্মানিতবোধ করি। যে মা সন্তানকে নয় মাস পেটে রাখতে পারে সে নারী পারে না এমন কোন কাজ নাই। কিন্তু নারীদের কাজে লাগানোর ক্ষেত্রে অবহেলা থেকে যায়। বারবার আমাদের যোগ্যতার পরিচয় দিতে হয়।

    সেলিনা হায়াৎ আইভী বলেন, খাদ্যে ভেজাল, অ্যান্টিবায়োটিকে আটা-ময়দা পাওয়া যাচ্ছে। খাদ্যের মধ্যে ভেজাল রোধে কাজ করতে হবে। এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করতে হবে আমাদের।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান আসাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাসুম পাটোয়ারী, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬