Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • র‍্যাবের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে: আশা পররাষ্ট্রমন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১২:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১২:২০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    র‍্যাবের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে: আশা পররাষ্ট্রমন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১২:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১২:২০

    র‍্যাবের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে: আশা পররাষ্ট্রমন্ত্রীর

    র‍্যাবের ওপর থেকে দ্রুত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন আইনপ্রণেতাদের সাথে বৈঠকের পর তিনি এ আশা প্রকাশ করেন। বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটন সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

    যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিন ইনস্টিটিউট অব পিস আয়োজিত সংলাপে অংশ নেন তিনি। এ সময় ড. মোমেন বলেন, বৈশ্বিক কূটনীতিতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

    স্থানীয় সময় বুধবার (৬ এপ্রিল) দুপুরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। বৈঠকে বিনিয়োগ বাড়াতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মার্কিন ব্যবসায়ীরা।

    এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সদস্য, মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আসে রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গ।

    এসময় আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা খুবই স্বচ্ছ। আমরা নিরেপক্ষ নির্বাচন কমিশন গঠন করেছি। যাতে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়।

    ব্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রভাবশালী এই সিনেটরের সহযোগিতা চান ড. মোমেন। তিনি বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের অনেক মানুষই জানে না। আমারা আশা করি ওয়াশিংটন দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

    বৈঠকে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি মোকাবিলায় নতুন রূপরেখা তৈরি করা হবে।

    বৈঠকে ড. মোমেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান। এসময় বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টিও উত্থাপন করেন মন্ত্রী। এ বিষয়ে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা চান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬