Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পদ্মা সেতুর টোল আদায় করবে চীন ও কোরিয়ার কোম্পানি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১৭:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১৭:৫৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    পদ্মা সেতুর টোল আদায় করবে চীন ও কোরিয়ার কোম্পানি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১৭:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২২ ১৭:৫৪

    পদ্মা সেতুর টোল আদায় করবে চীন ও কোরিয়ার কোম্পানি

    পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য কোরিয়া ও চীনের দুই কোম্পানিকে ৫ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। এতে ব‍্যয় হবে ৬৯২ কোটি ৯ লাখ টাকা।

    বৃহস্পতিবার (৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তাদের নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

    অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু তৈরিতে যে ব‍্যয় করা হয়েছে তা টোল বাবদ আদায় করা হবে। আমরা যা খরচ করেছি তার চেয়ে বেশি লাভ করতে পারব। বিশ্বের অনেক দেশ এটা করে থাকে। রাজস্ব আদায়ের মাধ্যমে অন‍্যান‍্য প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারব। যে পরিমাণ খরচ হয়েছে সেটা আদায় করতে না পারলে আগাতে পারব না। যারা সেতু ব‍্যবহার করবে তারাও লাভবান হবে সরকারও লাভবান হবে।

    সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ( কেইসি) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ( এমবিইসি) ৫ বছর মেয়াদে ৬৯২ কোটি ৯ লাখ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

    তিনি বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ১০ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১টি এবং সেতু বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ১১টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৫,৭৮২ কোটি ৬২লাখ ১১ হাজার ২৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৯৭৯ কোটি ৬২ লাখ ৪ হাজার ৯২ টাকা এবং বাকী টাকা দেশীয় ব্যাংক ও এক্সিম ব্যাংক অব চায়না ঋণ দিবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬