Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশের ‘প্রশংসায়’ ওয়েন্ডি শারম্যান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২২ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২২ ১৪:১৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের ‘প্রশংসায়’ ওয়েন্ডি শারম্যান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২২ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২২ ১৪:১৫

    বাংলাদেশের ‘প্রশংসায়’ ওয়েন্ডি শারম্যান

    মহামারির সময় ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনসহ শান্তিরক্ষা মিশন, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। শুক্রবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্রকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। কারণ হিসাবে তিনি বলেন, এলিট ফোর্সের ওপর নিষেধাজ্ঞা সন্ত্রাস, চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ সময় তিনি র‌্যাব ও এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন।

    মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ধর্মীয় সম্প্রীতিকে ক্ষুণ্ন করা এবং নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়নমূলক অপরাধসহ সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের প্রেক্ষাপট বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, সরকার আইনের পুনর্মূল্যায়ন এবং সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করতে ইইউ’র সঙ্গে কাজ করছে। শ্রম ইস্যুতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএলও ও ইইউর সঙ্গে গৃহীত রোডম্যাপ অনুসারে শ্রম পরিস্থিতির উন্নতির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। ডেপুটি সেক্রেটারি শেরম্যান এই সমস্যাগুলোর সমাধানে বাংলাদেশ সরকারের আগ্রহের প্রশংসা করেন। পাশাপাশি বিশেষ করে বেসরকারি খাতে ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬