Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ এবার ১১৮ কোটি টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:৩৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ এবার ১১৮ কোটি টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২২ ১৩:৩৯

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ এবার ১১৮ কোটি টাকা

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় এবার গবেষণার কাজে বরাদ্দ বাড়িয়ে ১১৮ কোটি টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

    শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ গ্র্যান্ট’ শীর্ষক ওই কর্মসূচিতে অনুদানপ্রাপ্ত শিক্ষক-গবেষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

    এ সময় প্রধান অতিথি ড. আবু তাহের বলেন, ‘পৃথিবীর বহু দেশ আজ উন্নত হয়েছে গবেষণা ও উদ্ভাবনার মাধ্যমে। চতুর্থ শিল্পবিপ্লবের সময় প্রবাহিত হওয়ায় এখন বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে এবং তার নানামুখী প্রসার ঘটছে।’

    তিনি জানান, উন্নয়নশীল দেশ হিসেবে গবেষণা ও উদ্ভাবনাকে সবিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অধিকতর গবেষণা ও উদ্ভাবনায় অর্থ মঞ্জুরি বৃদ্ধি করেছে ইউজিসি।

    তিনি বলেন, ‘চলতি বছর এই খাতে ১১৮ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।’

    আগামী অর্থবছরে এই বরাদ্দ বাড়িয়ে ১৫০ কোটি টাকায় উন্নীত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. আবু তাহের। তবে গবেষণা যেন সমাজের কাজে আসে সে ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নিজে একজন বিখ্যাত গবেষক এবং দায়িত্ব গ্রহণের পর থেকে গবেষণা জোরদারে তিনি বিশেষ নজর দিয়েছেন। ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই খাতে ২ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস।

    প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহম্মদ মাহবুবুস সোবহান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান।

    অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ৩টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬