Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাতিসংঘে ভোটের ক্ষেত্রে যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৪:৩৩

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    জাতিসংঘে ভোটের ক্ষেত্রে যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৪:৩৩

    জাতিসংঘে ভোটের ক্ষেত্রে যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

    ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে এ পর্যন্ত তিনটি রেজ্যুলেশন (প্রস্তাব) উত্থাপিত হয়েছে। তিনটির দুটিতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। একটিতে ইউক্রেনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ।

    জাতিসংঘে ঢাকার ভোট নিয়ে দেশে নানা আলোচনা-সমালোচনা হয়। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একক দেশের বিপক্ষে ভোট হলে ভোটদানে বিরত থাকার কৌশল অবলম্বন করছে বাংলাদেশ।  

    এ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোন বিষয়টিকে গুরত্ব দিচ্ছে— জানতে চাইলে মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা কারও বিপক্ষে যাওয়ার মানসিকতায় নেই।’ 

    তিনি বলেন, ‘আমরা চাই, সবার সঙ্গে আমাদের সম্পর্ক বজায় থাকুক। তবে মানবিক কারণ হলে সেটা ভিন্ন বিষয়। যেমন জাতিসংঘে তিনটি ভোটের দুটিতে আমরা বিরত ছিলাম। কেননা সেই দুটি ভোট হতো একটি দেশের বিরুদ্ধে। মানবিক কারণে আমরা কিন্তু ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি। মূল কথা, একক কোনো দেশের বিরুদ্ধে ভোট হলে আমরা বিরত থাকি।’

    ইউক্রেনে হামলা বন্ধে গত ২ মার্চ একটি প্রস্তাব পাস হয় জাতিসংঘ সাধারণ পরিষদে। ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তখন ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। এরপর গত ২৪ মার্চ ইউক্রেনে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়। সবশেষ, চলতি মাসের ৭ এপ্রিল ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিতে গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ৯৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

    একক দেশের বিপক্ষে ভোটদানে বিরত থাকার কৌশল অবলম্বনের কথা বলা হলেও জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে ভোট দেয় বাংলাদেশ। এর ব্যাখ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা একমাত্র রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে কোনো একক দেশের বিপক্ষে আনা প্রস্তাবে ভোট দিয়েছি, সেটি মিয়ানমারের বিরুদ্ধে। রোহিঙ্গাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাছাড়া রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় বোঝা বাংলাদেশকে বহন করতে হচ্ছে।’

    ইউক্রেনে আগ্রাসন শুরুর পর জাতিসংঘে দ্বিতীয় ভোটে ইউক্রেনের পক্ষে অবস্থানের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    2. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    3. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    4. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    5. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    6. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    7. সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬