Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • লঞ্চে ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের বুকিং শেষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৯:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৯:২৮

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    লঞ্চে ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের বুকিং শেষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৯:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৯:২৮

    লঞ্চে ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের বুকিং শেষ

    ঈদে বাড়ি ফিরতে দক্ষিণ অঞ্চলগামী মানুষের যাত্রার অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চ। আর এ বছর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কয়েক দিন আগেই সদরঘাটের লঞ্চগুলোতে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। ইতিমধ্যে আগামী ৩০ এপ্রিলের আগ পর্যন্ত লঞ্চের কেবিন বুকিং শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের টিকিট কাউন্টার ঘুরে এসব তথ্য জানা গেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ এমভি সুরভী-৭ লঞ্চে সিঙ্গেল কেবিনে ১০০ টাকা ভাড়া বেড়ে ১৪০০ টাকা থেকে ১৫০০ হয়েছে। ডাবল কেবিনে ২০০ টাকা বেড়ে ২৪০০ থেকে ২৬০০ টাকা হয়েছে। ভিআইপি এক হাজার টাকা বেড়ে সাত হাজার থেকে আট হাজার হয়েছে। অন্যদিকে আগের ভাড়াই এখনো বহাল আছে পারাবত-১২ লঞ্চে। সিঙ্গেল কেবিন ১৪০০ টাকা। ডাবল ২৮০০ টাকা, ভিআইপি ৮-১০ হাজার, ডেক ৩৫০ টাকা।

    এম কে শিপিংয়ের টিকিট বিক্রয়কর্মী হাসান বলেন, 'আগামী ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে এবং ১ মে পর্যন্ত সরাসরি টিকিট বুকিং হচ্ছে। ইতিমধ্যে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আমাদের কেবিনের সব টিকিট বুকিং হয়ে গেছে। '

    সুরভী-৮-এর সুপারভাইজার শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, 'ঈদ উপলক্ষে যাত্রীরা আমাদের নিজস্ব ওয়েবসাইট সুরভী বাদে আরো দুটি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং দিতে পারছে। ইতিমধ্যে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের টিকিট বুকিং শেষ হয়েছে। শুধু আগামী ১ মে কিছু বুকিং খালি আছে। আশা করছি আজ-কালের মধ্যে এগুলোও শেষ হয়ে যাবে। '

    সুন্দরবন-১০-এর সুপারভাইজার হারুন অর রশিদ কালের কণ্ঠকে বলেন, 'ফোনে বা সরাসরি এসে যাত্রীরা কেবিন বুকিং দিতে পারছে। তবে এ ক্ষেত্রে অগ্রিম টাকা পরিশোধ করতে হচ্ছে। আমাদের গত ১৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সকল টিকিট বুকিং শেষ হয়েছে। '

    অ্যাডভেঞ্চার-১-এর কেরানি রফিক বলেন, 'আগামী ২৯ এপ্রিল পর্যন্ত কেবিনের বুকিং শেষ হয়েছে। এ ছাড়া আমরা আগামী ১০ মে পর্যন্ত যাত্রীদের ফিরতি টিকিট বুকিং দিচ্ছি। '

    এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির সেক্রেটারি সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, 'এ বছর যাত্রীদের নিরাপত্তা ও কালোবাজারি রোধে জাতীয় পরিচয়পত্র দেখে লঞ্চে কেবিনের টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নদীবন্দর থেকে আমাদের এই নির্দেশনা মানতে বলা হয়েছে। গত দুই বছর ঈদে আমাদের খারাপ অবস্থা গেছে। এবার যাত্রীদের চাপ বাড়বে। সেই অনুযায়ী আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যা যা দরকার সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। '

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    2. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    3. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    4. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    5. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    6. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    7. সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬