Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভূমিহীনদের ঈদ আনন্দ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২২ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২২ ১৩:৩১

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ভূমিহীনদের ঈদ আনন্দ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২২ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২২ ১৩:৩১

    ভূমিহীনদের ঈদ আনন্দ

    আগামী মঙ্গলবার ৩৩ হাজার বাস্তুহারা, ভূমিহীন ও গৃহহীন মানুষকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরসহ বাড়ি। পবিত্র ঈদুল ফিতরের আগে গৃহহীন মানুষকে ঈদের উপহার দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যারা ঘর পাচ্ছেন, তাদের মাঝে যেন ঈদের আগেই ঈদ আনন্দ বইছে।

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ হতে এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে। আগের ঘরগুলোর তুলনায় তৃতীয় ধাপের এসব বাড়ির কাঠামোতে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে বাজেট এবং নির্মাণ খরচও। এবারের ঘর হস্তান্তর শেষে মোট দেড় লাখ গৃহহীন পরিবার সরকারের উপহারের ঘরের মালিক হবেন। পর্যায়ক্রমে মোট ৯ লাখ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।

    জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে একটি পরিবারও গৃহহীন ও ভূমিহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে যাদের নিজস্ব জমি নেই, ঘর নেই তাদের জমি ও ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ প্রকল্প-২ অধীনে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে। এসব ঘর নির্মাণ করা হচ্ছে সরকারি খাস জায়গা কিংবা দখল হওয়া জায়গা দখলমুক্ত করে। ইতোমধ্যে দেশের আট বিভাগে বিপুল পরিমাণ বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই জমির মূল্য প্রায় ২ হাজার ৯৬৭ কোটি টাকা।

    কয়েকটি আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা গেছে, ঘরগুলো বেশ মজবুতভাবে নির্মাণ করা হচ্ছে। ঘরসহ বাড়ি যাদের দেওয়া হবে, আগেই তাদের বলে দেওয়া হয়েছে। এতে করে ঘরগুলো সঠিক তদারকির সুযোগ পাচ্ছেন ভূমিহীনরা।

    এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ঢাকার উপকণ্ঠে সাভার উপজেলায় আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ীর আশ্রয়ণ প্রকল্পে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘর পাওয়া মারুফা খাতুনের। আগামী মঙ্গলবার ঘর বুঝে পাবেন তিনি। তার চোখে মুখে আনন্দের শেষ নেই। মারুফা বললেন, স্বামী কখনো ভালো রাখেনি। তার দ্বিতীয় বউ ছিল। মাঝখানে আমি চরম অসুস্থ ছিলাম। মানুষের কাছে ভিক্ষা করে নিজের চিকিৎসা করিয়েছি। মেয়ের জামাইরাও এগিয়ে আসেনি। কারণ, তাদের টাকা দিতে পারিনি। ঢাকার শেওড়াপাড়া, গাজীচটে ভবঘুরের মতো জীবন যাপন করছি।সাভার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদনপত্র জমা দিলাম। আবেদনপত্র গৃহীত হলো। আমার নামে ঘর বরাদ্দ হলো। নিঃস্ব আমি, নিজের ঘরে থাকব, কখনো স্বপ্নেও ভাবিনি। প্রধানমন্ত্রী আমাকে বাড়ি ও দলিল দেবেন এতে খুব আনন্দ লাগছে। যেন ঈদের আগেই আরেকটা ঈদ।’

    সাভারের ৬৫ বছর বয়সী খাদিজা বেগম জানালেন, এ বয়সে এসে সন্তানরা নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত। স্বামীর বয়স পঁচাত্তর পেরিয়েছে। চোখে দেখে না ঠিকমতো। কেউ কাজও দিতে চায় না। খাদিজা বলেন, ‘এখন আমার মা শেখ হাসিনা আমাদের দিকে হাত বাড়াইছে। কাল যখন রাইতে ফোনে বলছে, আমাগোরে ঘর দিবো সাথে সাথে চার রাকাত নামাজ পড়ছি আমার প্রধানমন্ত্রী, আমগর মায়ের জন্য। থাকার জন্য আর লাত্থি-উষ্ঠা খাইতে হইব না। এমন সুন্দর ঘর!’ খাদিজার পাশে তখন দাঁড়িয়ে তার স্বামী। কথা বলতে বলতে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। বললেন, এখন ঈদের আনন্দ লাগছে। বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে এই প্রথম উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে বেদে সম্প্রদায়ের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মাজদিয়া বাঁওড় এলাকায়।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস রানা বলেন, ‘আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস্তুহারা, ভূমিহীন, গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে দুই শতক জমিসহ ঘরের দলিল হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সিরাজগঞ্জ সদর, বরগুনা সদর, চট্টগ্রামের আনোয়ারা, ফরিদপুরের নগরকান্দায় সংযুক্ত থাকবেন।’

    খবর: বাংলাদেশ প্রতিদিন

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬