Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৪:১৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৪:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ১৪:১৩

    বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে টেকসই এবং সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

    সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন এটি স্বাক্ষর করেন। এসময় সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ উপস্থিত ছিলেন।

    তিনি তিন দিনের সফরে সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় এসেছেন।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেনের মধ্যে একই স্থানে বৈঠক অনুষ্ঠিত হয়।

    সমঝোতা স্বারক স্বাক্ষর শেষে যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করে আজ এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দুই দেশ বিশ্বব্যাপী একটি টেকসই এবং সবুজ ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে অংশীদার হতে চায়। টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তির কাঠামোতে জলবায়ু পরিবর্তন অভিযোজন, প্রশমন, পরিবেশগত ক্ষতি এবং জীববৈচিত্র্যের ক্ষতির ওপর ফোকাস করা হবে।

    জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ডেনমার্ক যৌথ প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই এবং সবুজ ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে জ্ঞান ও প্রযুক্তি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সাথে একটি ফ্রেমওয়ার্ক এনগেজমেন্টে প্রবেশকারী প্রথম দেশ ডেনমার্ক। এই সহযোগিতা কূটনৈতিক তৎপরতা এবং উন্নয়ন সহযোগিতা থেকে শুরু করে জলবায়ু তহবিল এবং বিনিয়োগ, বাণিজ্য ও বেসরকারি খাতের সম্পর্ক, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সহ সকল উপকরণকে কার্যকর করবে।

    বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে অভিপ্রায়ের একটি অভিব্যক্তি হিসেবে কাজ করবে, যা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করে একটি কর্ম পরিকল্পনা দ্বারা পরিপূরক হবে। এই উদ্যোগটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়বস্তুকে আরও বৈচিত্র্যময় করার জন্য আমাদের দুই দেশের যৌথ আগ্রহের ইঙ্গিত দেয়। এটি বাংলাদেশের নিজস্ব জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল এবং ডেনিশ উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতার মধ্যে সমন্বয় গড়ে তুলতে সাহায্য করবে।

    ডেনমার্কের ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে তার প্রথম সফরের সময় চুক্তিতে স্বাক্ষর করতে পেরে খুব খুশি হয়েছেন। ডেনমার্ক এবং বাংলাদেশ বিশ্বব্যাপী জলবায়ু এজেন্ডায় শক্তিশালী এবং সক্রিয় জড়িত দুটি দেশ। আজ সবুজ কাঠামোর নথিতে স্বাক্ষর করা, ইঙ্গিত দেয় যে আমরা প্যারিস চুক্তি - জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চুক্তিতে করা প্রতিশ্রুতিগুলির উপর কাজ করতে প্রস্তুত।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬